,

আরএফএল’র ফ্যান ভেঙ্গে সন্তান আহত, মামলা করছেন বাবা

news-image

আরএফএল’র একটি সিলিং ফ্যান ঘূর্ণয়মান অবস্থায় রড থেকে ভেঙ্গে পড়ে এক জেএসসি পরীক্ষার্থী আহত হয়েছে।রাজধানীর ধানমন্ডি এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। ঘটনায় জয়িতা নামের মেয়েটি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন তার বাবা-মা।

জয়িতার বাবা জিডিভি’র কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর অঞ্জন রায় এই ঘটনায় মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানিয়েছেন ফ্যানটি কেনা হয়েছে বছর তিনেক আগে।যার ওয়ারেন্টি ছিলো দশ বছরের। অঞ্জন রায় বলেন, ফ্যানটি ভেঙ্গেছে মাঝের রড থেকে- যার দায় পুরোপুরিই এই সামগ্রী নির্মাতাদের।

এই সাংবাদিক জানান, আরএফএল গ্রুপের ক্লিক নামের ফ্যানটি চলন্ত অবস্থায় তার মেয়ে জয়িতার ওপরে ভেঙে পড়ে। তাতে মেয়েটি পায়ে আঘাত পায়।অঞ্জন রায় বলেন, ফ্যানটি মাথার ওপর পড়লে হয়তো দিনটি আমাদের পরিবারের শুধু না-বন্ধু, স্বজনদের জন্যও একটি ভয়াবহ দিন হতে পারতো। তিনি বলেন, এই ঘটনাটি সহজে ছেড়ে দেয়ার মানে নেই। বিষয়টি আইনীভাবে দেখার সিদ্ধান্ত নিয়েছি।

‘যে কোম্পানি সেবার ওয়ারেন্টি দিয়ে এমন ঘাতক প্রডাক্ট বাজারে ছাড়ছে-তাদের কি আমরা আমাদের হত্যার লাইসেন্স দিয়েছি?’ বলেন এই ক্ষুব্ধ বাবা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর