,

ধর্ষন নয়, পল্লবির সঙ্গে ‘সম্মতিতে সম্পর্ক’ হয়েছিল : আকবর

news-image

ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সাংবাদিক এম জে আকবরের বিরুদ্ধে সম্প্রতি ধর্ষণের অভিযোগ করেন দ্য এশিয়ান এইজ-এর সাবেক সাংবাদিক পল্লবী গগৈ।এই অভিযোগ প্রত্যাখ্যান করে আকবর বলেছেন, উভয়ের সম্মতিতে সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু আকবরের এই দাবি প্রত্যাখ্যান করেছেন পল্লবী গগৈ।এক বিবৃতিতে পল্লবী গগৈ বলেছেন, আমার ওপর যৌন নির্যাতনের দায় স্বীকার করে নেয়ার পরিবর্তে এম জে আকবর দাবি করেছেন, এ সম্পর্ক ছিল উভয়ের সম্মতিতে; আসলে তা নয়।

পল্লবী বলছেন, যে সম্পর্ক বল প্রয়োগ করে হয় তা উভয়ের সম্মতিতে কখনোই মেনে নেয়া যায় না।উল্লেখ্য, ১লা নভেম্বর ওয়াশিংটন পোস্টে একটি লেখায় পল্লবী তার ওপর যৌন নির্যাতনের বর্ণনা দেন। তিনি জানান, ২৩ বছর আগে জয়পুরের একটি হোটেলে তাকে ধর্ষণ করেন আকবর। সে সময় আকবর সম্পাদিত দ্য এশিয়ান এইজ পত্রিকার একজন সহকর্মী ছিলেন পল্লবী।সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর