,

ড. কামালের কাছে যে ৪টি প্রশ্নের উত্তর চান ইনু

news-image

‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আমরা নির্বাচনে যাব’- ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনের এমন প্রস্তাব প্রসঙ্গে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেছেন, নিরপেক্ষ ও নির্দলীয় ব্যক্তি খুঁজে বের করার প্রক্রিয়া কি? সংবিধানের কোন জায়গায় নির্দলীয় নিরপেক্ষ ব্যক্তিকে প্রধানমন্ত্রী বানানোর বিধান আছে? আর সশস্ত্র বাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়ার নিয়ম কি? বন্দুকের নল যার হাতে তার কাছে কী বিচারিক ক্ষমতা দেয়া যায়?

শনিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারায় জেলহত্যা দিবসের অনুষ্ঠানে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, আশা করি ড. কামাল হোসেন এসব প্রশ্নের সদুত্তর দিলে অনেক বিভ্রান্তি দূর হবে এবং ঘটনাটি পরিষ্কার হবে।ইনু আরও বলেন, বাংলাদেশে এই মুহূর্তে আইনগতভাবে এবং সাংবিধানিকভাবে নিবন্ধিত কোনও দলের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই। সুতরাং নির্বাচন ব্যর্থ হবে এটা আমি মনে করি না। এটা আলোচনার মধ্য দিয়ে একটি নিষ্পত্তির জায়গায় যাবে এবং অনেক বিভ্রান্তি দূর হবে। সেইসঙ্গে আলোচনার মধ্য দিয়ে অনাস্থা অবিচার দূর হবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলার নির্বাহী অফিসার সোহেল মারুফ, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর