,

নৌকার জন্য ভোট চাইতে দেশে আসছেন শাবানা

news-image

বিনোদন ডেস্ক:
চলচ্চিত্রের নন্দিত তারকা শাবানা। দীর্ঘদিনের ক্যারিয়ারে উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল ছবি। তার হাসি দর্শক হাসিয়েছে, তার কান্না রুপালি পর্দা ভর করে ছুঁয়ে গেছে টেকনাফ থেকে তেঁতুলিয়া। সিনেমায় তার মাতৃত্বের আবেগ, হাহাকার এতটাই সাবলীল ছিলো যে তিনি হয়ে উঠেছিলেন আদর্শ মায়ের রোল মডেল।

কিন্তু নানা কারণে ২০০০ সালের পর সিনেমা থেকে নিজেকে একেবারেই গুটিয়ে নিয়েছেন। এরপর আর বড় পর্দায় দেখা যায়নি তাকে। স্বামী-সন্তান নিয়ে স্বপরিবারে যুক্তরাষ্ট্রে অবস্হান থাকেন তিনি।নতুন খবর হলো আগামী মাসেই দেশে ফিরছেন কিংবদন্তি এ অভিনেত্রী। তবে কোনো চলচ্চিত্র প্রযোজনা করতে নয়, তিনি দেশে আসছেন আসন্ন জাতীয় সংসদ নিবার্চনের প্রচার-প্রচারণায় অংশ নিতে। সেজন্য কয়েক মাস তিনি বাংলাদেশে থাকবেন।

শাবানার স্বামী চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদিক যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসন থেকে এবারের জাতীয় সংসদ নিবার্চনে অংশ নেবেন। স্বামীর হয়ে প্রচারণা চালাতেই দেশে আসবেন শাবানা।এর আগে শাবানা স্বামীকে নিয়ে কেশবপুরের সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন। সর্বশেষ গত ১৮ জুলাই যশোর উপজেলার সাগরদাঁড়ি ও স্বামীর জন্মভিটা বড়েঙ্গা গ্রামে এ মতবিনিময় করেন।

সেসময় মতবিনিময়কালে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাবানা জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে তিনি শাবানাকে নিবার্চন করতে বলেন। তবে তিনি নিজে এ মুহূর্তে নিবার্চনে না আসতে চাইলেও স্বামী ওয়াহিদ সাদিক যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসন থেকে নিবার্চন করবেন বলে ঘোষণা দেন।ওইসময় এফডিসিতে গিয়ে চলচ্চিত্রের সহকর্মীদের সঙ্গে দেখাও করেন শাবানা। চলচ্চিত্র প্রযোজনার পাশাপাশি অভিনয়েরও প্রত্যয় ব্যক্ত করেছিলেন তিনি। সবকিছু ঠিক থাকলে আবারও তিনি চলচ্চিত্রে নিয়মিত হতে পারেন বলে আশ্বাস দিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর