,

এক মঞ্চে আসছেন ড. কামাল-কাদের সিদ্দিকী

news-image

এক মঞ্চে আসছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। জাতীয় ঐক্যফ্রন্টকে নীতিগত সমর্থন জানিয়ে আগেই ড. কামাল হোসেনের সঙ্গে থাকতে প্রকাশ্যে মনোভাব জানান কাদের সিদ্দিকী।

শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জেলহত্যা দিবসের অনুষ্ঠানে তারা এক হচ্ছেন। আলোচনা সভায় ড. কামাল হোসেন প্রধান অতিথি থাকবেন। আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ অনেকেই বক্তব্য রাখবেন।

এর আগে গত ২৫ অক্টোবর রাতে ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় যান কাদের সিদ্দিকী। ওইদিনই কামাল হোসেনকে দাওয়াত দিয়ে যান তিনি।

ওইদন কামাল হোসেনের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেছিলেন, ‘আমি বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। ড. কামাল হোসেন বঙ্গবন্ধুর নেতৃত্বে সংবিধান রচনা করেছেন। এখন ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট হয়েছে। আমরা এখন একসঙ্গে কাজ করতে চাই।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর