,

ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে আরও এক মামলা

news-image

নিউজ ডেস্ক : জাল জালিয়াতির মাধ্যমে দলিল তৈরি করে জমি দখল এবং ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা দাবির অভিযোগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আশুলিয়া থানায় আরেকটি মামলা দায়ের হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে মাছ চুরি, জমিদখল ও চাঁদাবাজির অভিযোগে আশুলিয়া থানায় ছয়টি মামলা হল।

আশুলিয়া থানার ওসি রিজাউল হক দিপু বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে রাজধানীর জিগাতলা এলাকার ডা. তোফাজ্জল হোসেন নামে এক ব্যক্তি মামলাটি করেন। মামলাগুলো অনেক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এ মামলার অপর আসামিরা হলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক মো. সাইফুল ইসলাম শিশির, জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম এবং স্থানীয় টাকশুর এলাকার আওলাদ হোসেনসহ অজ্ঞাতনামা পাঁচ-ছয়জন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৭ অক্টোবর মো. তোফাজ্জল হোসেন (এক্সিউটিভ, লিগ্যাল অ্যান্ড রেগুলেটরি) লেজার মেডিকেলের মালিক ডা. জাহানারা ফেরদৌস খানের মালিকানাধীন প্রায় ২ একর পরিমাণ জমি দেখাশুনা করতে সাভারের মির্জানগর এলাকায় যান। ওই সময় ডা. জাফরুল্লাহ চৌধুরীর নির্দেশে মো. সাইফুল ইসলাম শিশির, আবদুস সালাম এবং আওলাদ হোসেনসহ অজ্ঞাতনামা ৫/৬ জন সন্ত্রাসী তার কাছে ৫ কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে একপর্যায়ে সন্ত্রাসীরা তাকে ও মালিকের কেয়ারটেকারকে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেন। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর