,

পাকিস্তানে ‘ফাদার অব তালেবান’ নিহত, ইমরানের শোক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সামিউল হক (৮১) নামে এক তালেবান নেতা নিহত হয়েছেন। তালেবান আন্দোলনের প্রধান নেপথ্য হওয়ায় তিনি ‘ফাদার অব দ্য তালেবান’ নামে পরিচিত ছিলেন। সামিউলের স্বজনদের বরাত দিয়ে এক খবরে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।
এদিকে তালেবান এই নেতার মৃত্যুকে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, পাকিস্তান এক গুরুত্বপূর্ণ ইসলামী নেতাকে হারিয়েছে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, গতকাল শুক্রবার অজ্ঞাতনামা হত্যাকারীরা বাড়িতে এসে তাকে ছুরি মেরে পালিয়ে যায়। পরে তাকে গুরতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সামিউলের মৃত্যুতে স্থানীয় এলাকাগুলোতে হামলা চালিয়েছে তার সমর্থকরা।

সামিউলের ছেলে জানান, ঘটনার সময় তার বাবা শোবার কক্ষে একাই ছিলেন। এ সময় হত্যাকারীরা তাকে হামলা করে। আজ শনিবার আখোরা খাতক প্রদেশে তার জানাজা অনুষ্ঠিত হবে।

সামিউল হক পাকিস্তানের খাইবার-পাখতুনতোয়া প্রদেশের আফগানিস্তান সীমান্তের কাছে দারুল উলুম হাক্কানিয়া মাদ্রাসা পরিচালনা করতেন। তালেবান আন্দোলনের সঙ্গে সম্পর্ক সত্ত্বেও সামিউল হক যে মাদ্রাসা চালাতেন তা পাকিস্তানের আঞ্চলিক সরকারগুলোর কাছ থেকে অর্থ বরাদ্দ পেত।

তালেবান আন্দোলনের প্রথম সারির নেতাদের শিক্ষক ছিলেন তিনি। পরে তিনি একটি দল থেকে পাকিস্তানে সিনেটর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার ছাত্রদের একজন ছিলেন তালেবান নেতা মোল্লা ওমর। তিনি আশির দশকে তার সহপাঠীদের নিয়ে আফগানিস্তান যান সোভিয়েত সেনাদের বিরুদ্ধে লড়াই করতে।

পরে এই মোল্লা ওমরই তালেবান প্রতিষ্ঠা করেন। আফগানিস্তান থেকে সোভিয়েত ইউনিয়ন চলে যাওয়ার পর গৃহযুদ্ধ এবং চরম বিশৃঙ্খলার মধ্যে ১৯৯৬ সালে তালেবান ক্ষমতা দখল করে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর