,

রোববারের জেএসসি-জেডিসি পরীক্ষা স্থগিত, পরীক্ষা ৯ নভেম্বর

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল রোববারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে। জেএসসি ও জেডিসিতে রোববার যে পরীক্ষাগুলো ছিল, তা নেওয়া হবে আগামী ৯ নভেম্বর শুক্রবার সকাল ৯টায়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক আমাদের সময়কে বলেন,‌ ‘অনিবার্য কারণবশত আগামীকালের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষা নেওয়া হবে আগামী ৯ নভেম্বর শুক্রবার সকাল ৯টায়। ’

গত ১ নভেম্বর থেকে সারা দেশে একযোগে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিন জেএসসিতে বাংলা প্রথমপত্র এবং জেডিসিতে কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শিক্ষাবোর্ডের তথ্যানুযায়ী, নবমবারের মতো অনুষ্ঠিত এ বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ পরীক্ষার্থী। গত বছরের তুলনায় এবার ২ লাখ ১ হাজার ৫১৩ পরীক্ষার্থী বেড়েছে এ পরীক্ষায়। এর মধ্যে জেএসসিতে ১ লাখ ৭৭ হাজার ৬৬ এবং জেডিসিতে ২৪ হাজার ৪৪৭ জন পরীক্ষা দিচ্ছে।

এবার নিয়মিত পরীক্ষার্থীদের সাতটি বিষয়ে ৬৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে। বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া সব বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা দিতে হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর