,

মিশরে খ্রিস্টানদের বহনকারী বাসে হামলায় নিহত ৭

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিশরে কপটিক খ্রিস্টানদের বহনকারী একটি বাসে হামলার ঘটনায় কমপক্ষে সাতজন নিহত এবং এক ডজনের বেশি ব্যক্তি আহত হয়েছেন। দেশটির মিনইয়ায় একটি মঠে যাওয়ার সময় খ্রিস্টানদের ওপর চালানো এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। খবর রাশিয়া টুডের।

খবরে বলা হয়েছে, সেন্ট স্যামুয়েল দ্য কনফেসারের মঠে যাবার পথে কপটিক খ্রিস্টান তীর্থযাত্রীদের বাসে বন্দুক হামলা চালানো হয়। এরপর হামলার ঘটনার পরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

২০১৭ সালে এই একই মঠে যাবার পথে কপটিক খ্রিস্টানদের বহনকারী বাসের ওপর মুখোশধারীরা গুলি ছুঁড়লে ২৮ জন নিহত এবং ২২ জন আহত হয়েছিলেন।

এদিকে খ্রিস্টানদের ওপর এই হামলার পর মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ আল-সিসি সিনাই উপদ্বীপে ইসলামিস্ট জঙ্গিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। টুইটারে করা এক পোস্টে তিনি লিখেন, আহতদের দ্রুত আরোগ্য কামনা করি এবং কালো সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং অপরাধীদের খুঁজে বের করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

অন্যদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইসলামিক স্টেট পরবর্তীতে এই হামলার দায় স্বীকার করেছে।

মিশরে কপটিক খ্রিস্টানরা প্রায় সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু হন। গত আগস্টে কপটিক খ্রিস্টানদের চার্চে সম্ভাব্য আত্মঘাতী বোমা হামলা ব্যর্থ হয়। ওই হামলায় বোমার বিস্ফোরণে কেবল হামলাকারী নিহত হয়।

এর আগে ২০১৬ সালে একটি খ্রিস্টান চার্চে চালানো আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়। পরের বছর ২০১৭ সালের এপ্রিল মাসে পাম সানডেতে কায়রোর দুটি কপটিক চার্চে দুটি আত্মঘাতী হামলায় কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর