,

৫৮ বছরের রেকর্ড ভাঙল পিএসজি

news-image

স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান পেশাদার ফুটবল লিগে টানা ৫৮ বছরের রেকর্ড ভাঙল ব্রাজিলিয়ান তারকা নেইমারের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।

মৌসুমের শুরুতে শনিবার লিগ-১ এর ম্যাচে লিলে’র বিপক্ষে ২-১ গোলের দুর্দান্ত জয় তুলে নেয় পিএসজি। এটি ছিল পিএসজির টানা ১২তম জয়, যা ইউরোপের শীর্ষ পাঁচ লিগের রেকর্ড তালিকায় স্থান পায়।

এর মধ্য দিয়ে টটেনহাম হটস্পার’র ৫৮ বছরের রেকর্ড ভেঙে দিল পিএসজি।

টটেনহাম ১৯৬০-৬১ মৌসুমে টানা ১১ ম্যাচ জিতে এই রেকর্ড গড়েছিল।

রেকর্ড গড়ার এই ম্যাচে পিএসজি তারকা কিলিয়ান এমবাপের ২৫ গজ দূর থেকে নেয়া শট বাঁক নিয়ে ঢুকে যায় গোল পোস্টে। এ নিয়ে ১১ ম্যাচে ১৩ গোল পেলেন ফরাসি স্ট্রাইকার এমবাপে।

ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে জয়সূচক দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।
এই জয়ে লিগ-১ এর পয়েন্ট তালিকার দ্বিতীয় দল লিলে’র থেকে ১১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে অবস্থান করছে পিএসজি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর