,

দীপিকাকে শুভেচ্ছা, প্রিয়াঙ্কাকে এড়িয়ে গেলেন শাহরুখ

news-image

বিনোদন ডেস্ক : চলতি মাসেই বলিউডে অনুষ্ঠিত হতে যাচ্ছে জমকালো দুটি বিয়ের অনুষ্ঠান। ছয় বছর সম্পর্কে থাকার পর রণবীরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন। আর অপর খ্যাতনামা তারকা প্রিয়াঙ্কা চোপড়া বিয়ে করছেন মার্কিন গায়ক নিক জোনাসকে। জনপ্রিয় এই তারকাদের বিয়ের প্রসঙ্গ উঠে আসে শাহরুখ খানের আগামী ছবি ‘জিরো’ ট্রেলারের লঞ্চ অনুষ্ঠানেও।

‘দীপবীর’ এর বিয়ের প্রসঙ্গ উঠলে শাহরুখ প্রথমে মজা-মশকরা করতে থাকেন। পরে তিনি বলেন, ‘দীপিকার জন্য আমার ভালোবাসা রইল। ঈশ্বর ওদের আশীর্বাদ করুন, ভালো রাখুন। আমি দীপিকাকে একদিন ডেকে বলেছি, ও যেন বিবাহিত জীবনে আমার মতোই সুখী হয়। ওদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল।’

এর পরই প্রিয়াঙ্কার বিয়ের প্রসঙ্গ উঠে আসলে বিষয়টি হাসি ঠাট্টার মাধ্যমে এড়িয়ে যান শাহরুখ। তার এক সময়কার ‘প্রাক্তন’ প্রেমিকা ছিলেন প্রিয়াঙ্কা। তাই তার বিয়ের প্রসঙ্গ কিং খান এড়িয়ে যাবেন সেটাই স্বাভাবিক নয় কী?

আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাবে শাহরুখের বহুল প্রতীক্ষিত ছবি ‘জিরো’। গতকাল শুক্রবার ছিল এর প্রথম ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। যেখানে আসন্ন তারকাদের বিয়ে নিয়ে প্রশ্ন করা হয় শাহরুখকে।

এদিকে বিয়ের প্রসঙ্গে উঠে আসে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার বিয়ের কথাও। মজা করে শাহরুখ বলেন, ‘বিরুষ্কা’ বলিউডে বিয়ের একটা ট্রেন্ড তৈরি করেছেন। অন্যদিক থেকে ক্যাটরিনার অবশ্য দাবি, তাদের বিয়ের ছবি দেখেই তার প্রকৃত ভালোবাসার প্রতি একটা বিশ্বাস জন্মেছে।

শোনা যাচ্ছে, ১৪ ও ১৫ নভেম্বর বিয়ের অনুষ্ঠানের পর মুম্বাই ফিরে ১ ডিসেম্বর রিসেপশন পার্টি দিবেন ‘দীপবীর’। এদিকে ওইদিনই রাজস্থানের যোধপুরে রয়েছে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের অনুষ্ঠান। তাই শাহরুখসহ খ্যাতনামা তারকারা কোন অনুষ্ঠানে উপস্থিত হবেন এখন সেটাই দেখার।

যদিও শোনা যাচ্ছে, শাহরুখ, অক্ষয় কুমার, শহীদ কাপুরসহ আরও অনেককেই অতিথিদের তালিকা থেকে বাদ দিয়েছেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর