,

টানা ১১টি সিরিজ জিতল পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : খেলা শেষ হতে আরও দুই বল বাকি। একটি বাউন্ডারিই টানা এগারো টি টোয়েন্টি সিরিজ জয়ের গৌরব এনে দিতে পারে পাকিস্তানকে। মোহাম্মদ হাফিজ কী দেখেশুনে খেলবেন? অপেক্ষা করবেন শেষ বল পর্যন্ত? নাকি ঝোঁক বুঝে কোপ মারবেন? হাফিজ শেষ বল পর্যন্ত যাওয়ার ঝুঁকি নিতে চাইলেন না। অ্যাডাম মিলনের হাফভলি বল পেয়ে সুযোগ কাজে লাগালেন। এক্সট্রা কাভারের ওপর দিয়ে বল সীমানা পার করালেন। দুই বল বাকি থাকতেই এই চার রানের সুবাদে নিউজিল্যান্ডের দেওয়া ১৫৪ রানের লক্ষ্যে পৌঁছায় পাকিস্তান। পেয়ে যায় টানা এগারো টি টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ। এ নিয়ে টানা আট টি টোয়েন্টি ম্যাচও জয় করলেন হাফিজরা।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। অ্যান্ডারসন ও মুনরোর ওপর ভর করে ৭ উইকেটে ১৫৩ রান তোলে নিউজিল্যান্ড। এই দুই ব্যাটসম্যানই ৪৪ রান করে করেন। উইলিয়ামসনের ৩৪ বলে ৩৭ রানের ইনিংসটিও নিউজিল্যান্ডকে দেড় শ টপকাতে সাহায্য করে। পাকিস্তানের হয়ে ২০ রানে ৩ উইকেট নেন শাহিন আফ্রিদি। ম্যাচসেরার পুরস্কারও পান আফ্রিদি।

১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই হয় পাকিস্তানের। চার উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছাতে সমস্যা হয়নি পাকিস্তানের। ফখর জামান ও বাবর আজমের ওপেনিং জুটিতে আসে ৪০ রান। ফখর জামান আউট হন ব্যক্তিগত ২৪ রানের মাথায়। ১৫ বলে ৩ চার আর ১ ছক্কার মারকুটে ইনিংস খেলেন এই ওপেনার। বাবর আজম আউট হন ব্যক্তিগত ৪০ রানের মাথায়। তিনে নামা আসিফ আলী ৩৪ বলে ১ চার ও ২ ছক্কার সমন্বয়ে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন। মোহাম্মদ হাফিজ ২১ বলে ৩৪ রান তুলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
দুবাইয়ে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি হবে রোববার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর