,

দীপিকার বাসায় বিয়ের আনন্দ

news-image

বিনোদন ডেস্ক : আর মাত্র কয়েক দিন, ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কোমোর ডেল বাল্বিনেলো ভিলায় রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের বিয়ে হবে। জানা গেছে, সিন্ধি ও কন্নড়—দুই রীতিতেই বিয়ে হবে তাঁদের। এরই মধ্যে বিবাহ-পূর্ব আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে দীপিকার বেঙ্গালুরুর বাসায়। এবার সেখানে নন্দী পূজার আয়োজন করা হয়। এই পূজার ছবি দেওয়া হয়েছে ইনস্টাগ্রামে। সেই ছবিতে দীপিকার ঘনিষ্ঠ বন্ধুদের দেখা গেছে। আরও দেখা গেছে দীপিকার বন্ধু স্টাইলিস্ট শালিনী নাথানিকে। তিনি নিজের সঙ্গে দীপিকার একটি ছবি দিয়ে লিখেছেন, ‘অনেক ভালোবাসা। তোমার জন্য ভীষণ আনন্দ হচ্ছে।’

ইনস্টাগ্রামে দেওয়া ছবি দেখে বোঝা গেছে, দীপিকা পাড়ুকোনের বিয়ের আগের অনুষ্ঠানগুলো দক্ষিণের রীতি মেনেই করা হচ্ছে। তাঁর সাজেও রয়েছে সেই প্রভাব। নন্দী পূজায় দীপিকা পরেছেন সব্যসাচী মুখার্জির ডিজাইন করা কমলা রঙের সালোয়ার ও কুর্তা। আর কানে কানবালা। ছবিতে আরও দেখা গেছে, পূজার সময় মাথা নিচু করে বসে আছেন দীপিকা। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘নতুন যাত্রা শুরু।’ পূজার পর দক্ষিণী রীতিতে খাবার খেয়েছেন অতিথিরা।

জানা গেছে, কন্নড় রীতি অনুযায়ী বিয়ের আগে নন্দী পূজার মাধ্যমে হবু কনে তাঁর মনের ইচ্ছা জানান। আর এভাবে জানালে তা নাকি পূর্ণ হয়। দীপিকা পাড়ুকোনও রীতি মেনে নন্দী পূজায় অংশ নেন।

বিয়ের দিনগুলোতে প্রখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখার্জির ডিজাইন করা শাড়িসহ অন্যান্য পোশাক পরবেন দীপিকা। বিটাউনে আরও শোনা যাচ্ছে, তাঁদের বিয়েতে ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়স্বজন মিলিয়ে ৩০ জন উপস্থিত থাকবেন। দীপবীর মুম্বাইয়ে এক জমকালো রিসেপশনের আয়োজন করছেন। ১ ডিসেম্বর এই রিসেপশনে বিটাউনসহ করপোরেট জগতের অনেকেই নববিবাহিত এই তারকা দম্পতিকে শুভেচ্ছা জানাতে আসবেন। বেঙ্গালুরুতেও হবে রিসেপশন। কারণ দীপিকা পাড়ুকোনের বাসা বেঙ্গালুরুতে।

দীপবীর তাঁদের বিয়ের জন্য ১৫ নভেম্বরকে কেন বেছে নিয়েছেন। ১৫ নভেম্বর তাঁদের জন্য খুবই বিশেষ। পাঁচ বছর আগে এই দিনে দীপবীর জুটির সুপারহিট ছবি ‘রামলীলা’ মুক্তি পেয়েছিল। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এই ছবির সেটে দীপিকা আর রণবীর একে অপরের প্রেমে পড়েন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর