,

প্রিয়াঙ্কা চোপড়া ফের বিতর্কে

news-image

বিনোদন ডেস্ক।। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। গত কয়েক মাস ধরে লাইমলাইটে আছেন ব্যক্তিগত জীবন নিয়ে। মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে বাগদান, বিভিন্ন দেশে দুই তারকার ঘোরাঘুরি সব কিছু মিডিয়ার ফোকাসে ছিল। ১০ বছরের ছোট প্রেমিকের সঙ্গে প্রেম নিয়ে এই নায়িকার ভক্তদেরও আগ্রহের কোনও কমতি নেই।

কেউ বলছেন ভারতে কি এমন কেউ ছিল না যাকে প্রিয়াঙ্কা বিয়ে করতে পারতেন। কেন তাকে ভিনদেশীকে বিয়ে করতে হবে। তবে কোনও সমালোচনাকে কেয়ার না করে আপন গতিতে এগিয়ে যাচ্ছেন প্রিয়াঙ্কা। এখন বিয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

এর মধ্যেই বিতর্কের মুখে পড়লেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি ইভেন্টে ৭ লাখ টাকার কাউচ নিয়ে উপস্থিত হওয়ায় বেশ আলোচনা হয় তাকে নিয়ে। তবে এবার বাতাস বইলো উল্টোদিকে। ফ্লাফি কালো রঙের জ্যাকেট পরে বেরিয়েছিলেন তিনি। সঙ্গে কালো ডিসট্রেসড জিনস, কানে বাড় হুপস, ক্যাট আই সানগ্লাস। যথেষ্ট কনফিডেন্টের সঙ্গেই ক্যারি করেছিলেন পোশাকটি।

তবে ফ্যাশন পুলিশের কাছে ফেল হলেন নায়িকা। জ্যাকেটটা এতটাই অদ্ভুত যে প্রিয়াঙ্কাকে নাকি কালো ময়লার ব্যাগের মতো দেখাচ্ছিল। এমনটা বলছেন সমালোচকরা। নিন্দুকরা বলছেন, হলিউডের নায়িকাদের নকল করতে গিয়ে শেষমেশ ট্রোলড হয়ে বসলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর