,

এশিয়ায় প্রায় ৫০ কোটি ক্ষুধার্ত মানুষ: জাতিসংঘ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দ্রুত অর্থনৈতিক উন্নয়ন হলেও এশিয়া প্যাসিফিক অঞ্চলে প্রায় অর্ধশত কোটি (৪৮ কোটি ৬০ লাখ) ক্ষুধার্ত মানুষ আছে বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার প্রকাশিত জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার একটি প্রতিবেদনের বরাত দিয়ে একথা জানিয়েছে ইউএনবি।

প্রতিবেদনটিতে বলা হয়, এই অঞ্চলের অপেক্ষাকৃত ভালো শহর ব্যাংকক ও কুয়ালালামপুরে এমন অনেক দরিদ্র পরিবার আছে যারা তাদের শিশুকে ভালো খাবার দিতে পারে না। ভালো খাদ্যের অভাবে প্রায়ই বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় পড়ে এসব শিশু।

একটি জরিপের বরাত দিয়ে এতে বলা হয়, ব্যাংককে ২০১৭ সালে এক তৃতীয়াংশের বেশি শিশু পর্যাপ্ত খাদ্য পায়নি। অপরদিকে পাকিস্তানে মাত্র ৪ শতাংশ শিশু গ্রহণযোগ্য মাত্রার সর্বনিম্ন পর্যায়ের খাবার পেয়েছে।

এশিয়ার বিশেষ করে পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় অপুষ্টিজনিত মানুষের সংখ্যা বাড়ছে। এতে বলা হয়, এসব অঞ্চলে এক্ষেত্রে গত কয়েক বছর ধরে কোনও উন্নতি নেই।

দীর্ঘ মেয়াদে, অপুষ্টির হার ২০০৫ সালের ১৮ শতাংশ থেকে ২০১৭ সালে ১১ শতাংশে হ্রাস পেলেও খাদ্য নিরাপত্তাহীনতা এবং অপর্যাপ্ত স্যানিটেশনের কারণে শিশুরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এসব অঞ্চলে পাঁচ বছরের কম বয়সী প্রায় ৭ কোটি ৯ লাখ শিশু এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছে বলে এই প্রতিবেদনে উঠে এসেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর