,

খুলনাসহ দেশের ৫ অঞ্চল দখল চাইল ভারতীয় নেতা

news-image

বাংলাদেশে হিন্দু ধর্মের মানুষ অত্যাচারিত হয়ে ভারতে আশ্রয় নিচ্ছে উল্লেখ করে ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশে ঢুকে তাদের স্বার্থরক্ষার আহ্বান জানিয়েছেন দেশটির ক্ষমতাসীন দল বিজেপির নেতা তপন ঘোষ।

তিনি বলেন, পূর্ব পাকিস্তান ও পরে বাংলাদেশে থেকে অত্যাচারিত হয়ে ভারতে আসছে হিন্দুরা। তাদের আশ্রয়ও দেয়া হচ্ছে। তাই এবার থেকে বাংলাদেশ যদি হিন্দুদের আশ্রয় দিতে না পারে তাহলে তাদের থাকার জন্য জায়গা ছেড়ে দিক ভারতকে। নাহলে ভারতের সেনাবাহিনী বাংলাদেশে ঢুকে হিন্দুদের স্বার্থরক্ষা করুক।বৃহস্পতিবার ভারতের মৌলালি যুব কেন্দ্রের বিবেকানন্দ অডিটোরিয়ামে ‘সৃজন’ এবং ‘সিংহবাহিনী’ নামে দুটি সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তপন ঘোষ বলেন, প্রতিবার বাংলাদেশের উগ্র ইসলামিস্টরা অত্যাচার করে হিন্দুদের পশ্চিমবঙ্গে আসতে বাধ্য করে। আহা এরা কোথায় যাবে বলে আমরাও ওদের আশ্রয় দিয়ে দিই। আর এতেই ওরা পেয়ে বসেছে। এরপর বাংলাদেশ থেকে একজন হিন্দুও যদি ভারতে আসে তার বাসস্থানের জন্য প্রয়োজনীয় জায়গা আমরা ছিনিয়ে নেব। খুলনা এবং হিন্দু-অধ্যুষিত পাঁচটি অঞ্চলে হিন্দুরা বসবাস করবে। সূত্র: যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর