বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যাসেঞ্জারে প্রেম, ভারত থেকে ছুটে এলো কিশোরী

news-image

প্রেমের টানে ভারত থেকে বাংলাদেশে প্রেমিকের কাছে ছুটে এসেছে সুইটি বিশ্বাস (১৪) নামে এক কিশোরী। তার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের মাজদিয়া উপজেলায়। প্রেমিক শংকর মন্ডলের (১৬) বাড়ি মাগুরার শালিখা উপজেলায়।

জানা গেছে, মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের বাওখালি (শিংড়ে) গ্রামের লাল্টু মন্ডল ছেলে শংকর মন্ডল (১৬) সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের মাজদিয়া উপজেলার বিশ্বজিৎ বিশ্বাসের মেয়ে সুইটি বিশ্বাসের (১৪) মোবাইল ফোনে পরিচয় হয়। এরপর থেকে দুইজনের মধ্যে ফেসবুক ম্যাসেঞ্জারে কথাবার্তা চলতে থাকে। একপর্যায়ে তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

গত ২৮ অক্টোবর শংকর মন্ডল দর্শনার এক দালালের মাধ্যমে ভারতের গেদে বর্ডার হয়ে মাজদিয়া গিয়ে সুইটির সঙ্গে দেখা করে। এরপর ২৯ অক্টোবর সকালে শংকর মন্ডল বাংলাদেশে ফিরে আসে। হঠাৎ ৩০শে অক্টোবর বিউটি কাউকে কিছু না বলে ভারতের মাঝদিয়ার বাড়ি থেকে পালিয়ে এক দালালের সাহায্যে দর্শনা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে চলে আসে।

বৃহস্পতিবার শংকর ও বিউটি ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর বেদেপল্লীতে ঘোরাঘুরি করার সময় এলাকাবাসী তাদের আটক করে। পরে কালীগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আনিচুর রহমান মিঠু মালিথার হস্তক্ষেপে তাদেরকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।পরে রাতেই পরিবারের সদস্যদের উপস্থিতে শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের বাওখালি (শিংড়ে) গ্রামে শংকর ও বিউটির বিয়ে সম্পন্ন হয় বলে জানিয়েছেন ছাত্রলীগ নেতা আনিচুর রহমান মিঠু মালিথা।

এ জাতীয় আরও খবর

আলিয়া ভাটের সুন্দর ত্বকের রহস্য

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা নিয়ে যা বলল ভারত

কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান