,

বাবার বাড়িতে ধর্ষণ হলেন গৃহবধূ, এরপর…

news-image

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বাবার বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। বৃহস্পতিবার উপজেলার বানাইল ইউনিয়নের কুড়ালিয়াপাড়া গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে প্রতিবেশী রাজিব মিয়াকে আসামি করে থানায় মামলা করেছেন। রাজিব কুড়ালিয়াপাড়া গ্রামের শাহানুর মিয়ার ছেলে।

জানা যায়, পার্শ্ববর্তী দেলদুয়ার উপজেলার পাথরাইল গ্রামের ওই গৃহবধূ মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের কুড়ালিয়াপাড়া গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যান। বৃহস্পতিবার সকালে বাবা কর্মস্থলে ও মা ছোট বোনকে নিয়ে জেএসসি পরীক্ষার কেন্দ্রে যান। এ সুযোগে বাড়িতে একা পেয়ে পাশের বাড়ির রাজিব মিয়া (২৫) ধর্ষণ করে তাকে। এ সময় আরেক বোন ও ওই নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে রাজিব মিয়া পালিয়ে যায়।

খবর পেয়ে ধর্ষিতার মা বাড়িতে যান। পরে মেয়েকে নিয়ে রাজিবকে আসামি করে মির্জাপুর থানায় মামলা করেন। শুক্রবার দুপুরে ধর্ষিতার বাবা মির্জাপুর প্রেসক্লাবে এসে ধর্ষণের ঘটনাটি সাংবাদিকদের জানান।মির্জাপুর থানার উপপরিদর্শক মামলার তদন্তকারী কর্মকর্তা খোকন কুমার জানান, ধর্ষিতাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। তাছাড়া অভিযুক্ত রাজিবকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর