,

যেভাবে টেস্ট র‌্যাঙ্কিংয়েও এক ধাপ এগোতে পারে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক: শনিবার থেকে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরু বাংলাদেশের। এই সিরিজে টাইগারদের লক্ষ্য কি থাকবে? অবশ্যই ২-০ ব্যবধানে জেতা। এই লক্ষ্য পূরণ হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজে আরেকটি বড় লক্ষ্য সামনে রেখে এগোতে পারবে তারা।ভারতের কাছে সর্বশেষ টেস্ট সিরিজটি ২-০ ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। এতে লাভ হয়েছে বাংলাদেশেরই। ক্যারিবীয়রা পয়েন্ট হারিয়েছে। এখন টাইগারদের সামনে সুযোগ থাকছে তাদের টপকে টেস্ট র‌্যাঙ্কিংয়ের আট নাম্বার জায়গাটি দখলে নেয়ার।

টেস্টে ওয়েস্ট ইন্ডিজের এখন রেটিং পয়েন্ট ৭৬। বাংলাদেশের ৬৭। টাইগারদের এখন চাই ৪টি টেস্ট জয়। জিম্বাবুয়ের বিপক্ষে ২-০ ব্যবধানে জেতার পর ক্যারিবীয়দেরও একই ব্যবধানে হারাতে পারলেই র‌্যাঙ্কিংয়ে আটে উঠে যাবে তারা।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা আরও পোক্ত করেছে ভারত। এক নাম্বারে থাকা বিরাট কোহলির দলের পয়েন্ট এখন ১১৬। ১০ পয়েন্ট পেছনে থেকে দক্ষিণ আফ্রিকা আছে দুই নাম্বারে।

এদিকে, ৬ নভেম্বর থেকে গলে শ্রীলঙ্কার বিপক্ষে তিন টেস্টের সিরিজ শুরু হচ্ছে ইংল্যান্ডের। এই সিরিজটি জিতলে সফরকারিরা দক্ষিণ আফ্রিকাকে হটিয়ে দুই নাম্বারে উঠে যাবে।ছয় নাম্বারে থাকা শ্রীলঙ্কাও পঞ্চম অবস্থানে থাকা অস্ট্রেলিয়াকে হটিয়ে দিতে পারে। তবে সেজন্য তাদের তিন টেস্টের সব কটিতে জিততে হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর