,

সিয়াম-পূজার গান নিয়ে মন্ত্রীর কাছে ৭১ শিল্পীর অভিযোগ

news-image

বিনোদন ডেস্ক:
মুক্তির অপেক্ষায় রয়েছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘দহন’ ছবিটি। এদিকে গেলো কিছুদিন আগে ইউটিউবে প্রকাশিত হয় ‘হাজির বিরিয়ানী’ শিরোনামের একটি গান। গানটি প্রকাশের পর থেকেই সমালোচনার অন্তরায় রয়েছে। গানের কথাগুলো নিয়ে চলছে তুমুল সমালোচনা। গানটির কথা নিয়ে আপত্তি জানিয়েছেন গানের বিজ্ঞ মানুষেরা।বেশ কিছুদিন ধরেই সমালোচিত হয়ে আসা এ গানটি যাতে ছবিতে ব্যবহৃত না হয় সেই অনুরোধ করে বৃহস্পতিবার সন্ধ্যায় তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গে দেখা করেছেন চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সুরকার, সংগীত পরিচালক ও গীতিকারদের একটি প্রতিনিধি দল।প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করে তারা অনুরোধ করেন এ গানটি যেন ‘দহন’ ছবিতে ব্যবহার না করা হয়।

বাংলাদেশের ছবিতে এই ধরণের গান যেন নিষিদ্ধ করা হয় এবং হাজীর বিরিয়ানি গানটি যেন কোনোভাবেই সেন্সর ছাড়পত্র না পায় এমনটাই অনুরোধ জানিয়েছেন প্রতিমন্ত্রীকে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিবেন বলে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।প্রতিনিধি দল অনুষ্ঠানিকভাবে প্রতিমন্ত্রীর কাছে একটি আবেদনপত্রও জমা দেন। এ প্রতিবাদ লিপিতে স্বাক্ষর করেছেন সাবিনা ইয়াসমিন, আহমেদ ইমতিয়াজ বুলবুল, এন্ড্রু কিশোর, কনকা চাঁপা, ফোয়াদ নাসের বাবু, কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, শফিক তুহিন, হাসান মতিউর রহমান, কিশোর, মুহিনসহ মোট ৭১ জন গায়ক–গায়িকা, গীতিকার এবং সুরকার ও সংগীত পরিচালক। এ প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সুরকার ও সংগীতপরিচালক আলাউদ্দীন আলী, শেখ সাদী খান, ফরিদ আহমেদ, শওকত আলী ইমন, গায়ক শুভ্র দেব ও গীতিকার কবির বকুল।

রায়হান রাফি পরিচালিত ‘দহন’ ছবির ‘হাজির বিরিয়ানি’ গানটির কথা লিখেছেন ভারতের কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়। সংগীত পরিচালনা করেছেন ও গেয়েছেন কলকাতার আকাশ সেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর