,

সোহরাওয়ার্দীতে জনসভা করবে ঐক্যফ্রন্ট

news-image

একাদশ সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপের পর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার কর্মসূচি দিয়েছে কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।শুক্রবার এক সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের পক্ষে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘আগামী ৬ নভেম্বর জনসভা করার জন্য ইতোমধ্যে অনুমতি চেয়েছেন তারা। এজন্য প্রয়োজনীয় অফিসিয়াল কাজও সম্পন্ন করা হয়েছে।’

রিজভী বলেন, ‘আমরা সোহরাওয়ার্দী উদ্যানের কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি, পুলিশের কাছে চিঠি দিয়েছি। গণপূর্ত আমাদের বলেছে, পুলিশের অনুমতি পেলে তাদের কোনো আপত্তি নাই।’জাতীয় ঐক্যফ্রন্টের এই জনসভা সামনে রেখে শনিবার বেলা ১১টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে একটি যৌথ সভা হবে বলেও জানান রিজভী।

গণফোরাম সভাপতি কামাল হোসেনের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে গণভবনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংলাপে অংশ নেয় জাতীয় ঐক্যফ্রন্টের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল। ওই বৈঠকে খালেদা জিয়ার মুক্তি, সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, নির্বাচন কমিশন পুনর্গঠনসহ ঐক্যফ্রন্টের সাত দফা দাবি তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সংলাপ শেষে রাতে এক সংবাদ সম্মেলনে কামাল হোসেন বলেন, ‘এ আলোচনায় বিশেষ সমাধান তারা পাননি। তবে বিরোধী দলের সভা-সমাবেশের বাধা অপসারণের বিষয়ে ইতিবাচক সাড়া পেয়েছেন।’

গণফোরামের কার্যকরি সভাপতি সুব্রত চৌধুরী ওই সংবাদ সম্মেলনে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ঢাকাসহ সারাদেশে সভা-সমাবেশে কোনো বাধা থাকবে না। তিনি আইনশৃঙ্খলা বাহিনীতে নির্দেশ দিয়েছেন।’নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রিজভীর সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, মুনির হোসেন, আবেদ রাজা, সাইফুল ইসলাম পটু উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর