,

জেএসসি দিতে গিয়ে বুক ভাসিয়ে বাড়ি ফিরল খাদিজা

news-image

কুমিল্লার চান্দিনা উপজেলায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে পরীক্ষায় অংশ নিতে পারেনি খাদিজা আক্তার নামের এক শিক্ষার্থী।আজ বৃহস্পতিবার জেএসসি পরীক্ষার প্রথম দিন কেন্দ্রে গিয়েও পরীক্ষায় অংশ নিতে না পেরে কেঁদে বুক ভাসিয়ে বাড়ি ফিরে খাদিজা। চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

খাদিজা আক্তার চান্দিনার ছায়কোট গ্রামের জহিরুল ইসলামের মেয়ে। সে চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।খাদিজা জানায়, নির্ধারিত সময়েই ফরম পূরণ করে সে। কিন্তু তাকে প্রবেশপত্র দেয়নি বিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষার দিন আজ সকাল ৯টায়ও বিদ্যালয়ে গিয়ে প্রবেশপত্র চায়। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে প্রবেশপত্র দিতে পারেনি। পরে জানা যায় তার ফরমই পূরণ হয়নি। এ কথা জানার পর কান্নায় ভেঙে পড়ে সে।

খবর পেয়ে তার অভিভাবকরা বিদ্যালয়ে গেলেও বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো সমাধান দিতে পারেনি। এরপর তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) এস এম জাকারিয়ার শরণাপন্ন হন। কিন্তু তাতেও সমাধান মেলেনি।খাদিজা আরো জানায়, ফরম পূরণের সময় সে ও তার এক সহপাঠী মিলে বিদ্যালয়ের প্রধান অফিস সহকারী সাইফুদ্দিনের কাছে টাকা জমা দেয়। তাদের মধ্যে একজনের ফরম পূরণ হয় ও প্রবেশপত্রও আসে। কিন্তু আসেনি খাদিজার প্রবেশপত্র।

বিদ্যালয়ের প্রধান অফিস সহকারী সাইফুদ্দিন বলেন, ‘আমরা যেকোনো শিক্ষার্থীর টাকা জমা নেওয়ার পরই রশিদ দেই। কিন্তু ওই শিক্ষার্থীর টাকা জমা হয়নি।’ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমিতা দাস বলেন, ‘শিক্ষার্থী খাদিজা আক্তার বলছে সে নির্ধারিত সময়ে ফরম পূরণ করেছে। কিন্তু ফরম পূরণের টাকা জমা দেওয়ার রশিদ দেখাতে পারছে না। তাহলে তার ফরম পূরণ হয় কি করে? এ ছাড়া সে যদি দুই একদিন আগে এসেও যোগাযোগ করত তাহলে আমরা বোর্ডের সঙ্গে যোগাযোগ করে যেকোনো একটা ব্যবস্থা নিতে পারতাম।’

ইউএনও এস এম জাকারিয়া বলেন, ‘আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করেছি। মূলত তার ফরমই পূরণ হয়নি।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর