,

পাঁচ বাঙালীকে গুলি করে হত্যা

news-image

উত্তরপূর্ব ভারতীয় রাজ্য আসামের তিনসুকিয়াতে গুলি চালিয়ে ৫ জন বাংলাভাষীকে হত্যা করা হয়েছে। নিহতদের নাম শ্যামলাল বিশ্বাস, অনন্ত বিশ্বাস, অবিনাশ বিশ্বাস, সুবল দাস এবং ধনঞ্জয় নম:শূদ্র।বৃহস্পতিবার (১ নভেম্বর) রাতে খেরবাড়ি নামের একটি গ্রামে এই ঘটনা ঘটেছে। গুলিতে আরও আরও কয়েকজনের আহত হওয়ার কথা জানা গেছে।

অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা সামরিক পোশাক পরে সেখানে হাজির হয়েছিল। তারা শ্যামলাল বিশ্বাসের দোকানের সামনেই প্রথম গুলি চালায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহত বাকি ব্যক্তিরা ওই দোকানের আশেপাশেই ছিলেন। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে পুলিশ জানাচ্ছে, ৪০ থেকে ৫০ রাউন্ড গুলি চালানো হয়েছে।পুলিশ জানিয়েছে অন্তত ছয়জন দুষ্কৃতিকারী দুটি দলে ভাগ হয়ে এই হামলা চালিয়েছে।আসামের বাঙালী সংগঠনগুলো মনে করছে আলফা (স্বাধীন গোষ্ঠী) এই হামলা চালিয়ে থাকতে পারে।

জাতীয় নাগরিক পঞ্জী হালনাগাদ করা এবং নাগরিকত্ব আইন পরিবর্তন করে ১৯৭১ সালের ২৪ মার্চের পরেও যেসব বাংলাভাষী আসামে এসেছেন – বিশেষত বাংলাদেশ থেকে, তাঁদের নাগরিকত্ব দেওয়ার ইস্যুতে গত কয়েক সপ্তাহ ধরেই অসমীয়া এবং বাঙালীদের মধ্যে উত্তেজনা বেড়েই চলছিল।হত্যার ঘটনার পরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং, আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং পশ্চিবমঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

আসামের প্রধান বিরোধী দল কংগ্রেস বলছে তারা আগেই সরকারকে সাবধান করেছিল, যেভাবে মেরুকরণ করা হচ্ছে ভোটের রাজনীতির জন্য, তার ফলে সংঘাত বাঁধতে পারে। আজকের ঘটনায় সেটাই প্রমাণিত হল।সারা আসাম বাঙালী ছাত্র যুব ফেডারেশন আগামীকাল ১২ ঘণ্টার জন্য তিনসুকিয়া হরতালের ডাক দিয়েছে। শনিবার থেকে অনির্দিষ্টকালীন হরতাল চলবে, যতক্ষণ না দুষ্কৃতিকারীদের ধরা যাবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর