,

রাজনৈতিক মামলার তালিকা চেয়েছেন প্রধানমন্ত্রী: কাদের

news-image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঐক্যফ্রন্টের নেতারা রাজনৈতিক মামলার বিষয়ে একটি প্রশ্ন তুলেছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ড. কামাল হোসেনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- তাদের কাছে যে মামলাগুলোকে রাজনৈতিক বলে মনে হবে, সেগুলোর তালিকা যেন তারা আমার কাছে পৌঁছে দেন। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

একাদশ সংসদ নির্বাচনের আগে বিএনপিকে সঙ্গে নিয়ে কামাল হোসেনের উদ্যোগে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বৃহস্পতিবার গণভবনে সংলাপে বসেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।সাড়ে ৩ ঘণ্টার এই সংলাপ শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, সংলাপে শেখ হাসিনা সবার কথা শুনেছেন, ঐক্যফ্রন্ট নেতাদের কথা বলতে বাধা দেয়া হয়নি। কিছু কিছু অভিযোগ তারা করেছেন। সে প্রেক্ষাপটে আমাদের বক্তব্যও শালীনভাবে তুলে ধরা হয়েছে। একটি সুন্দর পরিবেশে আলোচনা হয়েছে। এ আলোচনা অব্যাহত থাকবে।ওবায়দুল কাদের বলেন, এখানে কিছু কিছু বিষয়ে আমরা একমত হয়েছি। আমাদের নেত্রী শেখ হাসিনা পরিষ্কারভাবে বলে দিয়েছেন- সভা-সমাবেশ করতে চাইলে করতে পারবেন। তবে রাস্তা বন্ধ না করে কোনো মাঠে করার পরামর্শ দিয়েছেন। এ বিষয়ে কোনো দ্বিমত নেই।

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক আসার দাবিতেও সায় দিয়েছেন শেখ হাসিনা বলে জানান আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক।আলোচনার অগ্রগতি ভালো হয়েছে দাবি করে তিনি বলেন, ছোটপরিসরে বসার ব্যাপারে নেত্রী বলেছেন- আমার দ্বার উন্মুক্ত। যে কোনো সময় আসতে পারেন। আমাদের ৮ তারিখ পর্যন্ত আরও কয়েকটি সংলাপ আছে।তার পর কি আবার সংলাপ হবে- এ প্রশ্নের উত্তরে কাদের বলেন, তারা এলেই হবে। তারা যদি মনে করেন, আশা দরকার। তা হলে আমাদের খবর দিলে আমরা অবশ্যই নেত্রীর পক্ষ থেকে আমন্ত্রণ জানাব।ইভিএমের বিষয়ে কাদের বলেন, শেখ হাসিনা বলেছেন- ইভিএম আধুনিক পদ্ধতি। তবে এবার নির্বাচন হয়তো সীমিতভাবে ব্যবহার করবে, এতে আমাদের সমর্থন থাকবে।
সূত্র: যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর