,

বছরের সবচেয়ে দামি বিয়ে আম্বানি-কন্যার বিয়েই?

news-image

আন্তর্জাতিক ডেস্ক।। নিতা ও মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানি ১২ ডিসেম্বর তার দীর্ঘদিনের বন্ধু ও শিল্পপতি আনন্দ পিরামালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। মুম্বাইয়ে মুকেশ আম্বানি ও নিতা আম্বানির বাসভবনে বিয়ে আয়োজিত হবে। এতে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরা অংশ নেবেন।

গত মাসেই উত্তর ইতালির লেক কমোতে একটি অসাধারণ এনগেজমেন্ট পার্টির আয়োজন হয়েছিল ঈশা ও আনন্দের জন্য। তিন দিনের লম্বা অনুষ্ঠানে বেশ কয়েকজন বলিউড তারকা উপস্থিত ছিলেন। গতকাল, আম্বানিরা বিয়ের প্রথম আমন্ত্রণ জানাতে সিদ্ধি বিনায়ক মন্দিরে যান। জুন মাসে, একই মন্দিরের আকাশ আম্বানি ও শ্লোকা মেহতার এনগেজমেন্টের আমন্ত্রণপত্র দেয়া হয়েছিল।

ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এবং আনন্দের বাবা অজয় পিরামাল পিরামাল গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান। ফার্মাসিউটিক্যালস থেকে আর্থিক পরিষেবা পর্যন্ত তাদের ব্যবসার পরিধি ছড়িতে রয়েছে। মে মাসে মহাবলেশ্বরের একটি মন্দিরে আনন্দ ইশাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। মনে করা হচ্ছে, এটিই ২০১৮ সালের সবচেয়ে দামি বিয়ে হতে চলেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর