,

গত ২৫ বছর ধরে ধারণার চেয়ে বেশি তাপ শুষছে সাগর

news-image

আন্তর্জাতিক ডেস্ক।। গত ২৫ বছর ধরে সাগরগুলো যে পরিমাণ তাপ শুষে নিয়েছে, সেই হিসাবকে ‘অত্যন্ত অবমূল্যায়ন’ করেছে বিশ্ব। আগে যা ভাবা হয়েছিল তার চেয়ে ৬০ শতাংশ বেশি তাপ শুষেছে সাগর। মানে, জানা হিসাবের চেয়েও দ্বিগুণ উষ্ণ হচ্ছে সাগরেরা। বিজ্ঞানবিষয়ক সাময়িকী ন্যাচারে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে গবেষকরা এ তথ্য জানিয়েছেন।

এর আগে বিজ্ঞানীরা বলেছেন, বৈশ্বিক উষ্ণায়ন দেড় ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখতে ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণের হার ২০১০ সালের তুলনায় ৪৫ শতাংশ কমিয়ে আনতে হবে। তবে নতুন এ গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়েছে, উষ্ণতা বৃদ্ধির হার ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ধরে রাখতেই কার্বন নিঃসরণ সীমিত করতে হবে আগের চেয়ে ২৫ শতাংশ বেশি হারে। তা না হলে গবেষকদের আশঙ্কা, চলতি শতকে জলবায়ু পরিবর্তনবিষয়ক বৈশ্বিক সতর্কতা নিরাপদ মাত্রায় রাখতে হিমশিম খাবে মানুষ।

জলবায়ু পরিবর্তন বিষয় আন্তঃসরকারি সংস্থা (আইপিসিসি) তাদের সর্বশেষ মূল্যায়নে জানিয়েছিল, গ্রিন হাউস গ্যাস নিঃসরণের কারণে যে তাপ আটকা পড়ে, তার ৯০ শতাংশ শুষে নেয় বিশ্বের সাগরগুলো। তবে গবেষকরা জানিয়েছেন, গত ২৫ বছর ধরে বিদ্যুৎ উৎপাদনের জন্য আমরা ১৫০ গুণ বেশি জ্বালানি ব্যবহার করেছি। ফলে তাপ নিঃসরণের মাত্রাও বেড়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর