,

আলোচনা সৌহার্দপূর্ণ হয়েছে : ১৪ দল

news-image

নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ শেষে কেন্দ্রীয় ১৪ দলের নেতারা বলেছেন, আলোচনা সৌহার্দপূর্ণ ও ভালো হয়েছে।

বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপ শেষে নেতৃবৃন্দ সংবাদিকদের এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, আলোচনায় বেশ কিছু অগ্রগতি রয়েছে। ড. কামাল হোসেন আলোচনায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেছেন- তিনি আলোচনায় সন্তুষ্ট। এখানে এসে এমন অনেক কিছু জানতে পেরেছেন, যা আগে তিনি জানতেন না।

সন্ধ্য সাড়ে ৭টায় শুরু হয়ে এ সংলাপ শেষ হয় রাত ১০টা ৩৫ মিনিটে। কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের ১৯ সদস্যের প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেয়।

অন্যদিকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, সাত দফা দাবি নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, আলোচনা ভালো হয়েছে। সভা-সমাবেশ করতে কোনো বাধা দেয়া হবে না বলে জানানো হয়েছে।

গণভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু বলেন, বরফ গলতে শুরু করেছে।

কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, আলোচনা সৌহার্দপূর্ণ হয়েছে। সাত দফা নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ বলেন, আলোচনা সফল হয়েছে। বরফ গলেছে। কিন্তু একদিনে সব কিছু সমাধান সম্ভব নয়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক বলেন, আলোচনা সফল হয়েছে। ড. কামাল আমাদের অনেক প্রস্তাবেই সম্মত হয়েছেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। খালেদা জিয়ার বিষয়টি আইন-আলাদতের বিষয়। এটি আদালত দেখবেন।

তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে- এ আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি নেতাদের মামলার বিষয়েও তালিকা চেয়েছেন প্রধানমন্ত্রী। সেগুলো বিচার-বিশ্লেষণ করা হবে। যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর