,

মদ্যপ জাপানি পাইলট হিথ্রো বিমানবন্দরে গ্রেফতার

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে মদ্যপ অবস্থায় এক জাপানি পাইলটকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর শ্বাস পরীক্ষায় বিষয়টি ধরা পড়েছে। পরে বৃহস্পতিবার প্রথম দফায় তাকে অক্সব্রিজের একটি ম্যাজিস্ট্রেট আদালত দোষী সাব্যস্ত করেছে।

এর আগে, গত ২৮ অক্টোবর তাকে নেশাগ্রস্থ অবস্থায় গ্রেফতার করা হয়। খবর- বিবিসির।

টোকিও থেকে একটি ফ্লাইট নিয়ে আসা জেআই৪৪ বিমানের ওই পাইলট এই হিথ্রো বিমানবন্দর থেকে ফিরতি ফ্লাইট ছাড়ার সময় শ্বাস পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হন। তার রক্তে প্রতি ১০০ মিলি লিটারে ১৮৯ মিলিগ্রাম অ্যালকোহল পাওয়া যায়। ইংল্যান্ডে একজন সাধারণ মানুষের যেখানে ৮০ মিলিয়ন অ্যালকোহল থাকাকে স্বাভাবিক ধরা হলেও একজন পাইলটের ক্ষেত্রে এর বৈধ পর্যায় ২০ মিলিগ্রাম।

বৃহস্পতিবার প্রথম দফায় তাকে অক্সব্রিজের একটি ম্যাজিস্ট্রেট আদালত দোষী সাব্যস্ত করেছে। এ ধরনের অপরাধে এর আগে একজন ব্রিটিশ পাইলটের আট মাসের কারাদণ্ড হয়। এখন জাপানি পাইলটকে কি সাজা দেয়া হয় তা চূড়ান্ত রায়ের পর জানা যাবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর