,

অস্ট্রেলিয়া সফরে বিরাটদের খাদ্য তালিকায় গরুর মাংস!

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরেই ভারত উড়ে যাবে অস্ট্রেলিয়ায়। হাইভোল্টেজ সিরিজ শুরুর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে একটা দলকে অস্ট্রেলিয়ায় পাঠানো হয়েছিল। সেখানকার নিরাপত্তাসহ ক্রিকেটারদের যাবতীয় সুযোগসুবিধা, খাওয়া-দাওয়ার বিষয়টি খুঁটিয়ে দেখার জন্য। পর্যবেক্ষক দল যে রিপোর্ট দিয়েছে, তা নিয়েই যত গন্ডগোল।

জানা গেছে, সিরিজ চলাকালীন ভারতীয় দলকে যে খাবার পরিবেশন করার পরিকল্পনা রয়েছে, তাতে রয়েছে গরুর মাংস। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফেই এই মেনু রাখা হয়েছে বিরাটদের জন্য। খাবারে প্রোটিনের পরিমাণ ঠিকঠাক রাখার জন্যই ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এখানেই বেঁকে বসেছে বিসিসিআই। বোর্ডের তরফে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে আবেদন করা হয়েছে, বিরাটদের খাদ্য তালিকা থেকে যেন গরুর মাংস বাদ দেওয়া হয়। কিছুদিন আগেই ইংল্যান্ড সফরের সময়ও বিরাটদের খাদ্য তালিকায় গরুর মাংসের আধিক্য ছিল। বিসিসিআইয়ের তরফে সে সময় একটা টুইট করা হয়েছিল।

তাতে বিরাটদের খাদ্য তালিকার একটা ছবি ছিল। সেই ছবিতে গরুর মাংসের উল্লেখ দেখে ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ সমালোচনায় সরব হয়েছিল। তাই বিসিসিআই এবার সতর্ক।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর