,

আর্জেন্টিনা দলে ডাক পেলেন লামেলা, নেই মেসি

news-image

অনলাইন ডেস্ক : রাশিয়া বিশ্বকাপে কাঙ্খিত ফল এনে দিতে ব্যর্থ হয়ে শেষ ষোলো থেকে ছিটকে পড়ার পর থেকে আর্জেন্টিনার পক্ষে আর জাতীয় দলের জার্সি পড়ছেন না লিওনেল মেসি। চলতি মাসে মেক্সিকোর বিপক্ষে অনুষ্ঠিতব্য দুটি প্রীতি ম্যাচেও নেই পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। অন্তর্বর্তীকালীন কোচ লিওনেল স্কালোনির বৃহস্পতিবার ঘোষণা করা ৩০ সদস্যের দলে নেই দুই ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো ও গঞ্জালো হিগুয়াইনও।

বিশ্বকাপ শেষে মোট চারটি ম্যাচে অংশ নেওয়া দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কোনোটিতেই পায়নি তারকা ওই ফুটবলারদের। তবে সামনের দুটি প্রীতি ম্যাচের দলে ডাক পেয়েছেন টটেনহ্যামের ফরোয়ার্ড এরিক লামেলা।

আন্তর্জাতিক ফুটবলে ২৩ ম্যাচ খেলা লামেলা ২০১৬ সালে বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন। চোটের কারণে গত মৌসুমের অধিকাংশ সময় মাঠের বাইরে ছিলেন ২৬ বছর বয়সী এই খেলোয়াড়। একই কারণে ছিলেন না রাশিয়া বিশ্বকাপেও।

এছাড়া জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন রেসিংয়ের ২০ বছর বয়সী মিডফিল্ডার মাতিয়াস জারাকো।

মেক্সিকোর বিপক্ষে আগামী ১৬ নভেম্বর প্রথম ম্যাচে লড়বে আর্জেন্টিনা। চার দিন পর মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচটি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর