,

পর্ন তারকার সঙ্গে যুক্ত করা হয়েছিল ছবি

news-image

বিনোদন ডেস্ক : কলকাতার রানি রাসমণি ধারাবাহিকে রানি চরিত্রের জন্য এবার ট্রোলড হলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। সম্প্রতি সোশাল মিডিয়ায় দিতিপ্রিয়ার রানি রাসমণি ধারাবাহিকের কিছু মিম ঘুরছিল। প্রথমে হাসিঠাট্টার বিষয় থাকলেও, পরে তা কুরুচিকর ও অশ্লীল হতে শুরু করে। তা নিয়েই ক্ষোভপ্রকাশ করলেন দিতিপ্রিয়া।

বললেন, আমি প্রতিবাদ করলেও ট্রোল হতো। তবে আমার ফ্যান ক্লাব, পরিবারের অনেকে যাঁরা সোশাল মিডিয়া ব্যবহার করেন এবং অনেক সাধারণ মানুষও আমার সমর্থনে এগিয়ে এসেছে। তাঁরা এর প্রতিবাদ করেছে।

ঘটনার সূত্রপাত দিতিপ্রিয়ার মিম ছবি নিয়ে। রানি রাসমণি ধারাবাহিক বছরখানেকের বেশি সময় ধরে মা-কাকিমাদের প্রিয় ধারাবাহিকে পরিণত হয়েছে। সপ্তাদশী অভিনেত্রী দিতিপ্রিয়া রায় দক্ষতার সঙ্গে রানি রাসমণির চরিত্রে অভিনয় করছেন।

দর্শকের কাছে তাঁর জনপ্রিয়তা দেখে রানি রাসমণির বড় বয়সের চরিত্রেও দিতিপ্রিয়াকেই রাখা হয়। সবটাই ঠিক চলছিল। কিন্তু, বাধ সাধল সপ্তাহখানেক আগে। ধারাবাহিকে ছবির অ্যাকসেন্ট অর্থাৎ ভাষা নিয়ে ট্রোল শুরু হয়। প্রথম প্রথম ঠিকই চলছিল।

কিন্তু, বিষয়টি অশ্লীল হতে শুরু করে। পর্ন তারকাদের ছবির সঙ্গে জোড়া হয় পর্দার রানি রাসমণি অর্থাৎ দিতিপ্রিয়ার ছবি। আর এই ঘটনা নিয়েই এবার মুখ খুললেন দিতিপ্রিয়া।

দিতিপ্রিয়া বলেন, ধারাবাহিকে আমার অ্যাকসেন্ট কারোর পছন্দ হয়, কারোর হয় না। প্রথমে একটা মিম দেখেছিলাম। এর কয়েকদিন পর থেকে যখনই সোশাল মিডিয়া খুলছি, যখনই ফেসবুক খুলছি নিজের মিম দেখতে পাচ্ছিলাম। সেটা পর্যন্ত ঠিক ছিল। কিন্তু, যখন ভুলভাল ট্রোলগুলি দেখলাম বিরক্ত লাগছিল। আমি প্রতিবাদ করলেও ট্রোল হত। তবে আমার ফ্যান ক্লাব, পরিবারের অনেকে যাঁরা সোশাল মিডিয়া ব্যবহার করেন এবং অনেক সাধারণ মানুষও আমার সমর্থনে এগিয়ে এসেছে। এখন অনেকটাই কম হয়েছে।

দু’দিনের মধ্যে বিষয়টি না থামলে আইনি পথেও যেতে পারেন বলে জানিয়েছেন অভিনেত্রী। তবে দিতিপ্রিয়া আরও জানান, তিনি ধারাবাহিক করছেন। তাই মানুষে তাঁকে চেনে। তাঁকে নিয়ে ট্রোল হলে বলার লোক আছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর