,

শাহজালাল বিমানবন্দরে ৫ সোনার বারসহ তিনজন আটক

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচটি সোনার বার উদ্ধার করা হয়েছে। এ সময় সৌদি আরব ফেরত তিন ব্যক্তিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা। আটক যাত্রী তিনজনের কাছ থেকে জব্দ সোনার বারের মূল্য প্রায় ২৯ লাখ টাকা।

গতকাল বৃহস্পতিবার বিকালে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৮০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। এসব স্বর্ণ বেল্ট ও শরীরে লুকিয়ে এনেছিলেন তারা।

আটকরা হলেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার চৈতনকণ্ডি গ্রামের শহর আলীর ছেলে রিপন মিয়া, নরসিংদী সদরের কালাই গোবিন্দাপুর গ্রামের জাকির হোসেনের ছেলে মনির হোসেন এবং মুন্সিগঞ্জ সদরের কাজী হাবিব উল্লাহর ছেলে মাসুম বিল্লাহ।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম।কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর