,

আবারও নর্তকী ক্যাটরিনা! (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : নর্তকী সাজে আবারও বড় পর্দায় উপস্থিত বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এ বছরে বলিউডের বহুল প্রতীক্ষিত ছবি ‘থাগস অব হিন্দুস্তান’ এর তৃতীয় গান ‘মঞ্জুর-এ-খুদা’র টিজার মুক্তি পেয়েছে। আর সেখানে বেশ খোলামেলা পোশাকে দেখা গেছে ক্যাটরিনাকে।

গতকাল বুধবার ইউটিউবে ‘থাগস অব হিন্দুস্তান’ এর ক্যাটরিনার গানের ভিডিওর টিজারটি বের হয়। ছবির ‘সুরাইয়া’ গানটিও ঠিক একইভাবে মুক্তি পায়। যশ রাজ ফিল্মস এই টিজার প্রসঙ্গে লিখেছেন, ‘এই দীপাবলিতে অ্যাকশন ও দুঃসাহসিক কাজের বিস্ফোরণের জন্য প্রস্তুত থাকুন।’

১৭৯৫ সালের ভারতীয় জনপ্রিয় নর্তকী সুরাইয়ার চরিত্রে অভিনয় করেছেন ক্যাটরিনা। এক মিনিটের টিজারে অমিতাভ বচ্চনের অর্থাৎ খুদাবক্স (ছবির চরিত্র) এবং তার দলকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ করতে দেখা যাবে।

সমুদ্রের মাঝে জাহাজ, তলোয়ার ও বোমাবাজির চোখ ধাঁধানো দৃশ্য রয়েছে এখানে। আমির খান, যিনি ফিরঙ্গী মোল্লার ভূমিকায় রয়েছেন তাকেও দেখা যাবে। গানটিতে ফাতিমা সানা শেখকেও দেখা যাবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর