,

‘জেলে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’

news-image

ডেস্ক রিপোর্ট।। ফের বোমা ফাটালেন প্রধান বিরোধী দল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। মোদি সরকারের রাফাল কেলেঙ্কারি নিয়ে তোপদাগালেন তিনি।

তিনি বলেছেন, রাফাল নিয়ে এবার ফ্রান্সেও তদন্ত শুরু হতে চলেছে। আর দেশে তদন্ত শুরু হলে জেলে যাবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাফাল নিয়ে বুধবার সুপ্রিমকোর্টে একগুচ্ছ জনস্বার্থ মামলার শুনানি শুরু হয়েছে।

সাবেক দুই মন্ত্রী যশবন্ত সিনহা ও অরুণ শৌরির সঙ্গে আইনজীবী প্রশান্ত ভূষণ আবেদন জানান, সুপ্রিমকোর্টের নজরদারিতে সিবিআই তদন্ত শুরু হোক। এর একদিন আগে মঙ্গলবার ইনদোরে এক সংবাদ সম্মেলনে আরও আক্রমণাত্মক হয়ে হুশিয়ারি দেন কংগ্রেস সভাপতি।

রাহুলের অভিযোগ, প্রধানমন্ত্রী সব আইন ও নিয়ম ভেঙে অনিল অম্বানীকে রাফাল চুক্তির সুবিধা পাইয়ে দিয়েছেন। আর এখন ভয় পেয়ে নিজেকে বাঁচাতে চাইছেন। তাই যে সিবিআই ডিরেক্টরকে নিজে নিয়োগ করেছিলেন, তাকেই মধ্যরাত সরাতে দিলেন। কারণ তিনি রাফাল নিয়ে তদন্ত শুরু করতে চাইছিলেন। তদন্ত শুরু হলে প্রধানমন্ত্রী জেলে যাবেন। শুধু সময়ের অপেক্ষা।

রাহুল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আক্ষরিক অর্থেই দুর্নীতিগ্রস্ত। রাফাল কেলেঙ্কারি নিয়ে ইতিমধ্যে ফ্রান্সে তদন্ত শুরু হয়েছে। এ নিয়ে যেদিন ভারতে তদন্ত শুরু হবে মোদির জেলে যাওয়া কেউ আটকাতে পারবে না।

এদিকে রাফাল কেলেঙ্কারি নিয়ে বুধবার বেশ কয়েক জনস্বার্থ মামলা নিয়ে শুনানি শুরু হয়েছে। সাবেক কেন্দ্রীয় মন্ত্রী জসবন্ত সিনহা এবং অরুণ সৌরির রাফাল নিয়ে করা মামলা এ দিন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি ইউইউ ললিত এবং বিচারপতি কেএম জোসেফের বেঞ্চে শুনানি হয়।

এ দিন এজলাসে রাফাল চুক্তির তথ্য অনলাইনে প্রকাশ করার দাবি জানান আবেদনকারীদের আইনজীবী। প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, রাফাল বিষয়ে যেসব তথ্য প্রকাশ্যে জানানো সম্ভব, কেন্দ্রকে অবশ্যই অনলাইনে প্রকাশ করতে হবে এবং মামলাকারীদের কাছে সেই তথ্য তুলে দিতে হবে।

শুনানিকালে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ বুধবার জানতে চেয়েছে, কেন্দ্র সরকার কেন রাফালের দাম জানানোয় অপারগ, তা ১০ দিনের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে। উৎস: একুশে টেলিভিশন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর