,

এ কেমন চুক্তি করলেন দীপিকা-রণবীর!

news-image

বিনোদন ডেস্ক।। বলিউডের সুপারস্টার জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসছেন। তারকাদের বিয়ের অনুষ্ঠানে বাহারি রকমের সব খাবার তৈরির দায়িত্ব থাকে বিশ্বের নামদামী সব শেফদের ওপরই। খাবারের কী কী পদ থাকবে সে সবও ঠিক করা হয় আগে থেকেই।

তবে নিজেদের বিয়ের অনুষ্ঠানের দায়িত্ব পাওয়া বিখ্যাত এক শেফের সঙ্গে রণবীর-দীপিকা যে চুক্তি করেছেন তা সত্যিই অভিনব। শেফকে দিয়ে চুক্তি সইও করিয়ে নিয়েছেন তারা। আর তাতে বলা হয়েছে, রণবীর-দীপিকার বিয়েতে যেসব খাবার রান্না হবে, সেগুলোর কোনোটাই ভবিষ্যতে আর কোনো বিয়ে বা অনুষ্ঠানে রান্না করা যাবে না।

এ যেন অনেকটা শিল্প সৃষ্টির পর শিল্পীর আঙুল কেটে দেওয়ার মতই ব্যাপার। আর তাই বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে স্যোশাল মিডিয়ায়। অবাক হযেছেন অনেকেই। “এমন তো বোধহয় আগে কখনও ঘটেনি”, মন্তব্য তাদের।

বিয়ের খাবারের প্রত্যেকটি পদই একেবারে অনন্য রাখতে চান রণবীর-দীপিকা। সেইসঙ্গে নিজেদের ব্যক্তিগত মুহূর্তগুলো রাখতে চান ব্যক্তিগতই। তাই বিয়েতে মোবাইল ব্যবহারও নিষেধ করেছেন তারা৷

তবে ব্যক্তিগত মুহূর্তই কেবল নয়, বিয়ের সবকিছুই এক্সক্লুসিভ করার আকাঙ্খা থেকেই খাবারের মেনুর ক্ষেত্রেও একেবারে কড়া নিয়মের পক্ষপাতি এ যুগল। আর সেজন্যই শেফের সঙ্গে তাদের ওই চমকে দেওয়া চুক্তি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর