,

দিল্লিতে দূষণরোধে ১০ দিনের জরুরি অবস্থা জারি

news-image

ডেস্ক রিপোর্ট ।। দূষণ মোকাবিলায় ভারতের রাজধানী দিল্লিতে ১০ দিনের জরুরি অবস্থা জারি করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দূষণ জনিত এই জরুরি অবস্থা চলবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত।

এই জরুরি অবস্থার কারণে বন্ধ রাখা হয়েছে সব রকম নির্মাণ কাজ, কয়লা নির্ভর শিল্প ও কল-কারখানা। ব্যক্তিগত গাড়ির বদলে গণ পরিবহণ ব্যবহারের আবেদন জানানো হয়েছিল। তার জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে সব রকম গণ পরিবহণের সংখ্যা। চলছে অতিরিক্ত ট্রেন ও মেট্রো। দূষণের নিয়ম ভঙ্গ করলে ফৌজদারি আইনে মামলা দায়েরের সুপারিশ করেছেন দিল্লির দূষণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

দিল্লির পাশাপাশি পাঞ্জাব এবং হরিয়ানাতেও এই নিয়ম কার্যকর করার নির্দেশিকা জারি করেছে দেশটির কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। দিল্লি সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, দূষণ-যুদ্ধে তারা সব রকম ভাবে প্রস্তুত। বুধবার দিল্লিতে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ৩৬৬। দূষণের নির্ধারক হিসাবে যা ‘সিভিয়ার’ বা মারাত্মক। তবে বৃহস্পতিবার সকাল থেকেই হাওয়ার গতি থাকায় বাতাসে ধুলিকণার পরিমাণ কিছুটা কমেছে।

ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছে, আগামী দু’দিন দূষণের মাত্রা আরও কিছুটা কমবে। যদিও তার মাত্রা খুবই ধীর। তবে তার পর থেকে পরিস্থিতি আরও ভাল হতে পারে। দিল্লিতে মোট ব্যক্তিগত গাড়ির সংখ্যা প্রায় ৩৫ লক্ষ। রাজধানীর প্রায় ৪০ শতাংশ দূষণের জন্য দায়ী এই গাড়িগুলি। সেই কারণেই ১ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ব্যক্তিগত গাড়ির বদলে গণ পরিবহণ ব্যবহারের আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট নিযুক্ত পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। পুরোপুরি বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে ডিজেল চালিত গাড়ি। পরিস্থিতির মোকাবিলায় অতিরিক্ত কয়েকটি ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল। ২১টি অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে দিল্লি মেট্রো। যাতে ৮১২টি অতিরিক্ত ‘ট্রিপ’ মিলবে। রাস্তায় দূষণ সংক্রান্ত কড়া চেকিংয়ের নির্দেশ দিয়েছে প্রশাসন।

দিল্লির পরিবহণমন্ত্রী কৈলাস গহলৌত বলেছেন, ‘গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (জিআরএপি)অনুযায়ী সব রকম ব্যবস্থা নিতে এবং প্রয়োগ করতে প্রস্তুত দিল্লি সরকার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর