,

গণভবনে যে সব খাবারে আপ্যায়িত ঐক্যফ্রন্ট নেতারা

news-image

নিজস্ব প্রতিবেদক : গণভবনে বহুল কাঙ্ক্ষিত সংলাপে অংশ নেওয়া জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের দেশের নামকরা হোটেল থেকে আনা হরেক রকমের খাবার দিয়ে আপ্যায়ন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এ সংলাপ শুরু হয়। এ সময় অতিথিদের সামনে দেওয়া হয় কমলা লেবু, আপেল ও তরমুজের শরবত এবং চিপস।

জানা যায়, এরপর আলোচনা শুরু হওয়ার পর ফাঁকে ফাঁকে খাবার সরবরাহ চলতে থাকে। এসব খাবার তালিকায় ছিল সাদা ভাত, মুরগির মাংস, গরুর মাংসের কাবাব, মোরগ পোলাও, বাটার নান, মাটন রেজালা, রুই মাছের দো পেঁয়াজা, চিতল মাছের কোপতা, সুপ, নুডলস, মিক্সড ভেজিটেবল।

কয়েক ধরনের সালাদের পাশাপাশি ডেজার্ট হিসেবে ছিল টক দই, মিষ্টি দই ও চিজ কেক। এছাড়াও ছিল কোমল পানীয়, চা ও কফি।

বহুল কাঙ্ক্ষিত এই সংলাপে ১৪ দলের নেতৃত্ব দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এবং জাতীয় ঐক্যফ্রন্টের ২০ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর