,

ঘরোয়া জন্মদিনে ঐশ্বরিয়া

news-image

বিনোদন ডেস্ক : একসময় কেবল বলিউডের স্বপ্নের নায়িকা ছিলেন ঐশ্বরিয়া রাই। এখন ভূমিকা বদলেছে। এখন তিনি বচ্চন বাড়ির বউ, সন্তানের মা। তাই ৪৫তম জন্মদিনের প্রথম প্রহরটি তাঁকে কাটাতে হয়েছে বেশ ঘরোয়া পরিবেশে।

আজ বৃহস্পতিবার ইনস্টাগ্রামে জন্মদিনের একটি ছবি পোস্ট করেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সেখানে দেখা যায় স্বামী অভিষেক বচ্চন, মেয়ে আরাধ্য, মা বৃন্দা রাইসহ আরও অনেককে। দুটি সাধারণ কেক কেটেছেন তিনি। পরিবারবেষ্টিত হাসিমুখের ঐশ্বরিয়ার কোলে ছিল ছোট্ট আরাধ্য। পেছনে ঐশ্বরিয়ার প্রয়াত বাবা কৃষ্ণরাজ রাইয়ের একটি ছবিও ছিল। ছবিটি পোস্ট করে ঐশ্বরিয়া লিখেছেন, ‘সবাইকে ধন্যবাদ, আমি আনন্দিত। সবার জন্য ভালোবাসা সব সময়।’

স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে একটি সাদা–কালো রোমান্টিক ছবি পোস্ট করেছেন অভিষেক বচ্চন। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন বউ। তোমাকে ভালোবাসি।’ সকালে ছুটি কাটাতে স্ত্রী–সন্তানকে নিয়ে গোয়া গেছেন অভিষেক। বিমানবন্দরের পথে মা-মেয়ে পরেছিলেন সাদা পোশাক।

জয়া বচ্চন ও অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনকে ২০০৭ সালে বিয়ে করেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই। তাঁদের সন্তান আরাধ্য জন্ম নেয় ২০১২ সালে। মা হওয়ার পর থেকে খুব বেছে বেছে কাজ করতে শুরু করেন ঐশ্বরিয়া। দায়িত্ব বেড়েছে এখন। একাধারে মা, স্ত্রী, মেয়ে ও পুত্রবধূর দায়িত্ব তো কম নয়। অন্য তারকাদের মতো তিনি চাননি, মেয়ে বড় হোক অন্য কারও কাছে। এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া বলেছিলেন, ‘১৮ বছর থেকে আমি অনেক দায়িত্ব পালন করে আসছি। এসবে আমার অভ্যাস আছে।’

আরাধ্য জন্মের পর ঐশ্বরিয়ার ওজন খানিকটা বেড়ে গিয়েছিল। এ জন্য অনলাইনে উপহাসের শিকার হতে হয়েছিল তাঁকে। সেসব গায়ে মাখেননি তিনি। এক সাক্ষাৎকারে বলেছিলেন, কোনো নেতিবাচকতাকে পাত্তা দেন না তিনি। সব সময় ইতিবাচক মন নিয়ে থাকেন। এতে নেতিবাচক কিছুই স্পর্শ করে না তাঁকে। ঐশ্বরিয়ার ভাষায়, ‘নিজের ভেতরের মানুষটিকে একবার চিনে নিলে, বাইরের কোনো কথাই আর তোমার ওপর প্রভাব ফেলবে না। অন্যের ধারণার ওপর নিজেকে বিচার কোরো না। তোমাকে বিচার করার অধিকার কেবল তোমারই।’ এনডিটিভি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর