,

ফেসবুকে পুরোনো আইডি হারিয়ে নতুন একটি খুলেছেন মোস্তাফিজ

news-image

টেকনিক্যাল সমস্যার কারণে কিছুদিন আগে নষ্ট হয়ে গেছে জাতীয় দলের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক আইডি। বাধ্য হয়েই নতুন আরেকটি আইডি খুলেছেন কাটার মাস্টার, সেটি ভেরিফায়েডও হয়েছে। এখন থেকে নতুন আইডিতেই পাওয়া যাবে তার সকল আপডেট।নতুন আইডিটি ফেসবুকে ভেরিফায়েড হওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ফেসবুক পেজে ভিডিও বার্তার মাধ্যমে মোস্তাফিজুর রহমান নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

সেখানে জাতীয় দলের এই তারকা ক্রিকেটার বলেন, ‘কিছু টেকনিক্যাল কারণে আমার আগের পেজটি বন্ধ হয়ে গিয়েছে। এটা আমার নতুন ভেরিফায়েড পেজ। আমার সকল আপডেট পেতে এই পেজের সাথেই থাকুন।’ ভিডিও বার্তায় মোস্তাফিজুর রহমান তার ও বাংলাদেশ দলের জন্য দোয়া প্রার্থনা করেন।মোস্তাফিজের আগের ভেরিফায়েড পেজটিতে ২০-২২ লাখ ফলোয়ার ছিল। যেটি তিন-চার বছর আগে তৈরি। এতদিনের গড়া পেজটি এক নিমিষেই বন্ধ হয়ে যাওয়ায় খারাপ তো লাগারই কথা!

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর