,

একদিনের ক্রিকেটকে বিদায় আজহার আলীর

news-image

স্পোর্টস ডেস্ক : সবশেষ ওয়ানডে খেলেছেন চলতি বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর আর সুযোগ হয়নি পাকিস্তানের ওয়ানডে দলের হয়ে খেলার। আগামী ২০১৯ বিশ্বকাপে পাকিস্তান দলের হয়ে যে খেলবেন তারও কোনও সংকেত পাচ্ছেন না এই ব্যাটসম্যান।

তবে পাকিস্তানি গণমাধ্যমের সূত্রমতে জানা গেছে টেস্ট খেলায় মনোযোগ দিতেই আজহার আলী এমন সিদ্ধান্ত নিচ্ছেন।
৩৩ বয়সী এই ডানহাতি ব্যাটসম্যানের পাকিস্তান ওয়ানডে দলে অভিষেক হয় ২০১১ সালের মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে।
এই আট বছরের ক্যারিয়ারে খেলেছেন ৫৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ। ৩৬.৯ রান গড়ে ১৮৪ রান নিয়েছেন ৫৩ ইনিংসে। আছে তিনটি শতক আর ১২টি অর্ধশতক।

এদিকে আজহার আলীর ঘনিষ্ঠ সূত্র পাকিস্তানের গণমাধ্যমকে জানিয়েছে, টেস্ট ক্রিকেটে অধিক মনোযোগ দিতেই ওয়ানডে থেকে অবসর নিচ্ছেন আজহার আলী।

ঘনিষ্ঠ সূত্র এও বলেন, আজহার মনে করেন দলের তরুণরা এখন খুব ভালো ক্রিকেট খেলছে ওয়ানডেতে। তারাই দলকে অনেকদূর এগিয়ে নিতে পারবে। ওয়ানডে ছাড়লেও এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে খেলা হয়নি আজহার আলীর। টেস্টে খেলেছেন ৬৭টি ম্যাচ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর