,

সোনাক্ষীর একমাত্র ‘ক্রাশ’ কে?

news-image

বিনোদন ডেস্ক : জন্মসূত্রেই তারকা সোনাক্ষী সিনহা। বলিউডের বরেণ্য অভিনেতা শত্রুগ্ন সিনহার মেয়ে তিনি। তবে পরিবারের পরিচয়ের বাইরে তিনি নিজেও তৈরি করেছেন আলাদা অবস্থান। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিনি। আট বছরের ক্যারিয়ারে অভিনয় করেছেন বেশ কিছু ব্যবসাসফল ও দর্শকপ্রিয় সিনেমায়।

সোনাক্ষীর ভক্তসংখ্যা নেহাত কম নয়। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই সেটা টের পাওয়া যায়। অগণিত পুরুষের ক্রাশ সোনাক্ষী। কিন্তু সোনাক্ষীর ক্রাশ কে জানেন? তারকায় ভরা বলিউডে সোনাক্ষীর একমাত্র ক্রাশ হচ্ছেন হৃতিক রোশন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনাক্ষী সিনহা নিজেই জানান তার ক্রাশের কথা। সোনাক্ষী বলেন, বলিউড অভিনেতাদের মধ্যে এখন পর্যন্ত হৃতিক রোশানই আমার একমাত্র ক্রাশ। ‘কাহো না পেয়ার হ্যায়’ সিনেমা থেকেই তার প্রতি ভালোলাগা।

ওই সাক্ষাৎকারে সোনাক্ষী তার চোখে আদর্শ পুরুষের সংজ্ঞাও দেন। সোনাক্ষীর ভাষ্য, ‘আমার মতে আদর্শ পুরুষ সে, যে আমাকে নিজের মতো থাকতে দেবে এবং আমাকে ছোট করার চেষ্টা করবে না।’

বর্তমানে সোনাক্ষী সিনহা ব্যস্ত আছেন নতুন সিনেমা ‘কলঙ্ক’-এর কাজে। করণ জোহর প্রযোজিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত, বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, আদিত্য রায় কাপুর প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর