,

ফের মা হচ্ছেন কারিনা

news-image

তাহলে কি ভাই হতে চলেছে ছোট্ট তৈমুর? বি-টাউনে লেটেস্ট গুঞ্জন। কারিনার বেবি বাম্প দেখা গেছে একটি ছবিতে, আর তার থেকেই ছড়িয়ে পড়েছে এই খবর। তবে এ বিষয়ে এখনও মুখ খুলেননি কারিনা-সাইফ।

ঘটনার সূত্রপাত ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির ২০ তম বর্ষ উপলক্ষ্যে একটি পার্টিতে। সেখানে উপস্থিত ছিলেন কারিনা। আর তারই একটি ছবি দেন ইনস্টাগ্রামে। অনেকেরই মনে হয় উঁকি দিচ্ছে কারিনার বেবি বাম্প। আর এই গুঞ্জন নিমেষে ভাইরাল হয়ে যায়।

প্রসঙ্গত, সম্প্রতি সাইফ-কারিনা দু’জনই একটি সাক্ষাতকারে বলেছিলেন, তারা দ্বিতীয় সন্তান চান। তাদের এমন মন্তব্য আর কারিনার ভাইরাল হওয়া ছবির কারণেই আলোচনায় আসে বিষয়টি।উল্লেখ্য, সাইফ-কারিনার সম্পর্কের শুরু ২০০৭ সালে। এরপর ২০০৯ সালের অক্টোবরে প্রকাশ্যে তাদের প্রেমের কথা জানান সাইফ। ২০১২ সালে বিয়ে করেন এ জুটি। ২০১৬ সালের ২০ ডিসেম্বর প্রথমবারের মতো মা হন কারিনা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর