সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর যা বলল সিইসি

news-image

আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদা। ইসির প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতি সন্তুষ্ট, জাতীয় নির্বাচনের তফসিল নিয়ে সিদ্ধান্ত হবে ৪ নভেম্বর। তার আগে কিছু বলা যাবে না।বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ সন্তুষ্ট হয়েছেন, আগামী ৪ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত হবে।নির্বাচন কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, আগামী ৪ তারিখের আগে কিছুই বলতে পারব না। সংবিধানে যেভাবে নির্বাচনের কথা বলা হয়েছে সেভাবেই নির্বাচন হবে।

নির্বাচনের বিষয়ে তিনি আরও বলেন, ডিসেম্বরেই নির্বাচন হবে কিনা তা এখন বলা যাচ্ছে না। আমরা ৪ তারিখে বসব তারপর জানাতে পারব।নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নুরুল হুদা বলেন, আমাদের আস্থা আছে আশা করি সব দল অংশগ্রহণ করবে।এর আগে বিকাল ৩টা ৩৫ মিনিটে সিইসিসহ অপর চার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম, শাহাদাত হোসেন চৌধুরী এবং ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বঙ্গভবনে ঢোকেন।

বঙ্গভবনে ঢোকার আগে একজন নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেন, এটা একটা ফরমালিটিজ। তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ।একাদশ সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হওয়ার পর নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে নির্বাচন কমিশনে। এর আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের এ আনুষ্ঠানিকতা শেষ করল সাংবিধানিক সংস্থাটি।

ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে ভোটগ্রহণের পরিকল্পনা ধরে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় সভা হয় ইসি সচিবালয়।রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর শনিবার বসবে কমিশন সভা। ওই সভায় তফসিল চূড়ান্ত করা হবে। পরে তা জাতির উদ্দেশে দেয়া ভাষণে ঘোষণা করবেন সিইসি নুরুল হুদা।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর