,

রোদেলার অভিভাবক যখন শাকিব

news-image

‘শাহেনশাহ’ ছবিতে আমার চরিত্রের নাম প্রিয়া। আমি নবাব পরিবারের মেয়ে। মানে অনেকটা নবাব নন্দিনী! একই এলাকায় দুটো নবাব পরিবার বসবাস করে। একটা আমার, অন্যটি শাকিব ভাইয়ার। এ দুই পরিবারকে নিয়েই ঘটে নানা ঘটনা।’ বলছিলেন নবাগত নায়িকা রোদেলা জান্নাত। শাকিব খানের সঙ্গে ‘শাহেনশাহ’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে তার।

শামিম আহমেদ রনি পরিচালিত ছবিটির শুটিং চলছে এখন। শুটিং স্পটে দেখা হয় নবাগত এ নায়িকার সঙ্গে। ‘শাহেনশাহ’ নিয়ে তিনি বলেন, ‘ছবিতে দেখা যাবে আমি অনেক ট্র্যাডিশনাল। লেহেঙ্গা, চুড়ি, চুলে বেনি দেই। প্রথম ছবিতে এমন চরিত্র বা এত বড় একজনের নায়কের সঙ্গে অভিষেক হওয়া সত্যি ভাগ্যের বিষয়। আমিসময় শুটিংয়ে নিজেকে নতুনভাবে আবিষ্কারের চেষ্টা করছি।’

গত ২৩ অক্টোবর থেকে এফডিসিতে শুরু হয়েছে ‘শাহেনশাহ’ ছবির শুটিং। প্রথম লট শেষে দ্বিতীয় লটের কাজ চলছে শাকিব খানের পূবাইলের বাড়ি জান্নাতে।রোদেলা বলেন, ‘শাহেনশাহ ছবির ক্যামেরা চালু হয়েছে আমাকে দিয়ে। একেবারে প্রথম দৃশ্যেই আমার শুটিং ছিল। দেহরক্ষী গাড়ি ঘোড়া নিয়ে বাজারে যাই পাখি কিনতে। সেখানে হাজির হন শাকিব ভাইয়া (শাহেনশাহ)। এরপর অন্যরকম এক ব্যাপার। নায়িকা হিসেবে এটাই আমার জীবনে প্রথম ক্যামেরার সামানে দাঁড়ানো’।

ছবিটি নিয়ে ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান বলেন, ‘ ছবিটিতে গল্পের প্রয়োজনেই দুই নায়িকার সঙ্গে কাজ করা হচ্ছে। প্রত্যেই দারুন কাজ করছেন। আশা করি ভালো কিছু হবে।’তবে প্রথম চলচ্চিত্রের ক্যামেরার সামনে দাঁড়ানো নিয়ে কিছুটা উচ্ছ্বসিত রোদেলা। ভয়ও কাজ করছে বলে জানালেন। তিনি বলেন, ‘টেকনিক্যাল সমস্যা হয়েছিল সেজন্য প্রথমবার শর্ট ওকে হয়নি। তবে দ্বিতিয়বারেই ওকে হয়েছিল। রোদেলা বলেন, শাহেনশাহতে আমি ও আরেক নায়িকা থাকছেন। কাজের আগে জানানো হয়েছিল দুই নায়িকার সমান গুরুত্ব থাকবে। যে কদিন শুটিং করেছি মনে হয়েছে শাহেনশাহ টিম কথা রেখেছে। আমি কাজ করে সন্তুষ্ট। সময় গেলে আরো বেশি পরিণত হতে পারবো। পরিচালক, নায়ক, ক্যামেরাম্যান সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করছে।’

রোদেলা আরো বলেন, ‘শাহেনশাহ ইউটিনের সবাই ভালো বলছেন। শাকিব ভাই আগে নাচের উপর জোর দিতে বলতেন। এখন ক্যামেরার সামনে একেবারে ন্যাচারাল অভিনয় করার পরামর্শ দেন। বলেছেন, যেমন তুমি তেমনটাই থাকার চেষ্টা করবে। ওভার অ্যাক্টটিং যেন না হয়।’শাপলা মিডিয়া প্রযোজনা করছে শাহেন শাহ। শাকিব খান, রোদেলা জান্নাত ছাড়াও অভিনয় করছেন নুসরাত ফারিয়া, মিশা সওদাগর লিটন হাসমি, সাদেক বাচ্চু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর