,

অভিনেত্রীকে কুকুরের সঙ্গে যৌন সম্পর্কের প্রস্তাব!

news-image

বিনোদন ডেস্ক:
যৌন হেনস্তার প্রতিবাদে বলিউডে শুরু হওয়া #মি টু ঝড় থামছেই না। একের পর এক অভিযোগ উঠছেই। আর তোপের মুখে পড়ছেন বলিউডের খ্যাতিমান তারকারা।সফল নির্মাতা সাজিদ খানের বিরুদ্ধে একাধিক নারী যৌন হেনস্তার অভিযোগ তোলেন। যার কারণে ‘হাউসফুল ৪’ সিনেমার পরিচালনা থেকে সরে যেতে হয়েছে তাকে। তার প্রাক্তন প্রেমিকা জ্যাকলিন ফার্নান্দেজও তার বিরুদ্ধে কথা বলেছেন।

এবার সাজিদ খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করলেন আরেক অভিনেত্রী আহানা কুমরা। ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’ খ্যাত এই অভিনেত্রী বিস্ফোরক অভিযোগ করেছেন। বললেন, অডিশন থেকে শুরু করে সাজিদ খান যেভাবে অশ্লীল প্রশ্ন করে অভিনেত্রীদের হেনস্থা করেন, তা দেখলে অবাক হতে হয়।আহানা কুমরা জানান, গত বছর একটি প্রজেক্টের জন্য সাজিদ খানের কাছে তিনি যান। তার ব্যবহার সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন আহানা। সালোনি চোপড়া (যিনি ইতিমধ্যেই সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছেন) সাজিদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করেন, তার কিছুই যে ভুল নয়, তাও আন্দাজ করেছিলেন। সবকিছু জেনেও সাজিদের সঙ্গে দেখা করেন শুধুমাত্র কাজের জন্য।

আহানার অভিযোগ, সাজিদ তাকে একটি অন্ধকার ঘরে নিয়ে যান। সেখানে টিভিতে যা চলছিল, তা দেখতে বাধ্য করেন আহানাকে। ঘরের আলো জ্বালাতে বললেও তা এড়িয়ে যান সাজিদ। এরপরই শুরু হয় তার অশ্লীল প্রশ্নের বহর। সাজিদ সরাসরি জিজ্ঞাসা করেন, ‘তোমায় ১০০ কোটি দিলে কি তুমি কুকুরের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হবে?’

সেদিন সাজিদের ওই প্রশ্নের কোনো উত্তর দেননি আহানা। উল্টো তার মা যে একজন পুলিশ কর্মকর্তা, সেই কথাও জানিয়ে এসেছিলেন সাজিদকে। আহানা জানান, সেদিন অন্ধকার ঘরে নিয়ে গিয়ে বাজে প্রশ্ন করলেও সাজিদ খান সেদিন তাকে স্পর্শ করার সাহস পাননি।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির