,

ধুলোর মতো সব উড়ে যাবে: মান্না

news-image

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাড়িয়ে কোনো লাভ নেই উল্লেখ করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ৫ বছরের সাজা ১০ বছর করে আর নতুন সাজা ৭ বছর করে কিছুই করা যাবে না। ৭ দিনের মধ্যে ধুলোর মতো সব উড়ে যাবে।রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বিএনপির গণঅনশনে যোগ দিয়ে বৃহস্পতিবার বিকালে মান্না এসব কথা বলেন। খালেদা জিয়ার বিরুদ্ধে সাজা বাড়ানোর প্রতিবাদে বিএনপির পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আপনাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করব আজ। দুর্ভাগ্যের বিষয় সন্ধ্যায় যাব কথা বলতে আর ৩টার সময় আপনারা এখানে অনশন করছেন। তার মানে আরও নির্যাতন বাড়িয়ে দেয়া হচ্ছে।’

সংলাপ নিয়ে মান্না বলেন, ‘আমাদের দাবি মেনে না নেয়া পর্যন্ত তফসিল ঘোষণা করা যাবে না। সংলাপের নামে কোনো ধাপ্পাবাজি চলবে না। খালেদা জিয়াসহ সব রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়ে তফসিল ঘোষণা করতে হবে।’
সূত্র: যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর