,

জানেন কি ঐশ্বরিয়ার বয়স কত?

news-image

বিনোদন ডেস্ক।। জন্মদিন এলেই বয়সের কথা মনে পড়ে। বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের বয়স কত জানেন? নেহায়েত কম না। দেখতে দেখতে ৪৪ বসন্ত পার করেছেন এই বলিউড সেনসেশন। আজ তাঁর ৪৫ তম জন্মদিন। এ বয়সেও হার মানেন নি ঐশ্বর্য। কানের রেড কার্পেট মাত করছেন প্রতি বছর। লাখো তরুণের হৃদয় কেড়ে নিয়েছেন। ঐশ্বর্যের প্রেমের ঘুম হয় না বহু তরুণের।

যাই হোক ৪৫ তম জন্মদিনটা আমুদেরই কাটছে ঐশ্বরিয়ার। এ দিনে গোয়ায় পরিবারসহ উল্লাস করেছেন এই অভিনেত্রী। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছেনও। ইনস্টাগ্রামে দুর্দান্ত কিছু ছবি শেয়ার করে তিনি সবেইকে তাক লাগিয়ে দিলেন। পার্টিতে তাঁর মা বৃন্দা রাই, স্বামী অভিষেক বচ্চন, মেয়ে আরাধ্যা প্রমুখ উপস্থিত ছিলেন।

ছবিতে দেখা যাচ্ছে পরিবার ও বন্ধুদের মধ্যমণি হয়ে জন্মদিনের কেক কাটছেন ঐশ্বর্য। ছোট আরাধ্যা মায়ের কোলে বসে আছে এবং দু`জনে ক্যামেরার দিকে তাকিয়ে সুন্দর পোজ দিচ্ছে। পিছনে ঐশ্বর্যের বাবা কৃষ্ণরাজ রাইয়েরও একটা ছবি দেখা যাচ্ছে। ৪৫তম জন্মদিনের ছবি পোস্ট করে ঐশ্বর্য লিখেছেন ‘দু`জনকেই অসংখ্য ধন্যবাদ। আমি আশীর্বাদধন্য। খুব ভালবাসি।’

অভিষেক দু`জনের একটা সাদা-কালো ছবি শেয়ার করে স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। “হ্যাপি বার্থডে, ওয়াইফ। আই লাভ ইউ”, ক্যাপশনের সঙ্গে একটা হার্ট ইমোটিকন যোগ করে হ্যাশট্যাগ দিয়ে তিনি লিখেছেন ‘মাই হ্যাপি প্লেস`। ২০০৭ সালে ঐশ্বর্য ও অভিষেকের বিয়ে হয়। ২০১২ সালের নভেম্বর মাসে তাঁদের সন্তান আরাধ্যার জন্ম হয়।

কর্মক্ষেত্রে ঐশ্বর্য রাই বচ্চনকে শেষবার অনিল কাপুর ও রাজকুমার রাওয়ের সঙ্গে ফ্যানে খান ছবিতে অভিনয় করতে দেখা গেছে। এছাড়াও স্বামী অভিষেকের সঙ্গে তাঁকে গুলাব জামুন নামক একটা ছবিতে খুব শিঘ্রই দেখা যাবে বলে শোনা যাচ্ছে। আবার একথাও শোনা গেছে, ওহ কৌন থি নামক ছবির রিমেক গুলাব জামুন। এছাড়াও তিনি সম্প্রতি সারোগেসিকে কেন্দ্র করে জ্যাসমিন নামক একটা ছবিতে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন। উৎস : এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর