,

মেয়ের জন্য সিঙ্গাপুরে বাড়ি কিনলেন কাজল

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল নিজের পরিবার নিয়েও বেশ আন্তরিক। স্বামী ও সন্তানের প্রতি কাজল একটু বেশিই কেয়ারিং।

সম্প্রতি এই নায়িকার কন্যা ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজে ভর্তি হয়েছে। ফলে মুম্বাই ছেড়ে বেশ কয়েক বছর সিঙ্গাপুরেই থাকতে হবে তাকে। কলেজের আবাসিক ব্যবস্থা থাকলেও, মেয়ে তাতে একদমই রাজি নয়। তাই তো সিঙ্গাপুরে একটি বাড়ি কিনে ফেললেন কাজল এবং অজয় দেবগণ।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সন্তানের ভালোর জন্য মা প্রতি মুহূর্তে যারপর নাই চেষ্টা করেন। মেয়ে নাইশা সিঙ্গাপুর পড়াশোনা করতে গিয়ে যেন কোনও সমস্যায় না পড়ে সেজন্যই বিলাসবহুল বাড়ি কিনেছেন কাজল-অজয়।
খবরে আরও বলা হয়, নতুন বছরের শুরু থেকেই ওই বাড়িতে নাইশা থাকবেন। তবে বাড়ি কেনার বিষয়ে কাজল-অজয় কেউই মুখ খোলেননি।

এদিকে অজয় সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, আমার মেয়ে পড়াশোনার জন্য সিঙ্গাপুরে থাকছে। কিন্তু মেয়ের সঙ্গে এই বিচ্ছেদ মেনে নেয়াটা কষ্টের।

সম্প্রতি অজয় দেবগণ এবং তার ছেলে যুগ সিঙ্গাপুর থেকে ফিরেছেন। জানা যায়, নাইশার সঙ্গে দেখা করতেই ছেলেকে নিয়ে সিঙ্গাপুরে উড়ে গিয়েছিলেন অজয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর