,

বামজোটকে সংলাপে আমন্ত্রণ জানিয়েছে আওয়ামী লীগ

news-image

নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সংলাপে বসতে বামজোটকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

বুধবার রাত আটটার দিকে বামজোটের সমন্বয়ক সাইফুল হককে আওয়ামী লীগ নেতা অসিম কুমার উকিল ফোন করে সংলাপে অংশ নিতে আহ্বান জানান।

এ সময় অসিম কুমার উকিল জোটের পক্ষ থেকে একটি চিঠিরও আহ্বান করেন।

বামজোটের সমন্বয়ক সাইফুল হক ফোন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আমরা বৃহস্পতিবার বৈঠক করে সিদ্ধান্ত জানাবো বলে জানিয়েছি।

বাম গণতান্ত্রিক জোট এর দলগুলো হচ্ছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাসদ (মার্কসবাদী), গণসংহতি আন্দোলন, ইউনাইটেড কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও সমাজতান্ত্রিক আন্দোলন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বৃহস্পতিবার থেকে সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংলাপের প্রথম দিনে বৃহস্পতিবার গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ।আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর