,

৭ দফায় কোনো ছাড় দেয়া হবে না : ২০ দলীয় জোট

news-image

নিউজ ডেস্ক : নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সাত দফায় কোনো ছাড় না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

গতকাল ( ৩১ আক্টোবর) বুধবার সন্ধ্যা ৭টা থেকে ঘন্টাব্যাপী বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে শরিক দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত হয়।

বৈঠকে শরিক নেতারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংলাপের গুরুত্ব রয়েছে। কিন্তু এ ধরনের সংলাপে ২০ দলীয় জোটের শরিক শীর্ষ নেতাদের অন্তর্ভুক্ত করতে পারলে ভালো হতো। তবে এটা নিয়ে তাদের কারও মনে আপসোস নেই। খালেদা জিয়াকে ছাড়া, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী এবং সংসদ বহাল রেখে কোনো নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না। সংলাপে এসব বিষয়ে অনড় থাকতে হবে।

বৈঠকের সভাপতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসময় জোটের শরিকদের বলেন, ২০ দলীয় জোট যেখানে আছে, সেখানেই থাকবে। তাদের সঙ্গে বিএনপির সম্পর্ক আগের থেকেও দৃঢ় হয়েছে। যা আগামীতেও থাকবে। কখনো কাউকে অবমূল্যায়ন করা হবে না।

বৈঠকে অন্যদের মধ্যে জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, জামায়াতের মাওলানা আব্দুল হালিম, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ পিপলস লীগের সৈয়দ মাহাবুব হোসেন, জাতীয় গণতান্ত্রিক পার্টির তাসমিয়া প্রধান, ইসলামী ঐক্যজোটের আব্দুর রাকিব, লিবারেল ডেমোক্রেটিক পার্টির রেদোয়ান আহমেদসহ অনেকে অংশ নেন।আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর